ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের জমজমাট লড়াই পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন ৮ হাজার লবণচাষি মাঠে নামার অপেক্ষায়, শঙ্কায় ন্যায্যমূল্য ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী ১১ বছর ধরে বন্ধ এমআরআই, দিনাজপুর মেডিকেলে ব্যাহত চিকিৎসাসেবা ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করলেন রিজভী মাদারগঞ্জে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স শিক্ষকদের বেতন সংকটে বন্ধ লামার মিরিঞ্জা প্রাথমিক বিদ্যালয়

আগামী সোমবার চূড়ান্ত হবে ইউপি নির্বাচনের সময়সূচি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, ওই একই দিন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে নির্বাচন কমিশন। নেপালের প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে মূলত নির্বাচন ব্যবস্থাপনা ও ভোট গ্রহণের বিভিন্ন কারিগরি দিক নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে ইসি সানাউল্লাহ আরও জানান, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং ভোটারদের প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

অন্যদিকে, বাংলাদেশের পোস্টাল ভোটিংসহ দেশের বাইরে ভোটদানের ব্যবস্থা উন্নয়ন ও তা বাস্তবায়নের অভিজ্ঞতাকে নিজেদের দেশে কাজে লাগাতে চায় নেপাল। মূলত এই উদ্দেশ্যেই নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে এসেছে বলে জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

আগামী সোমবার চূড়ান্ত হবে ইউপি নির্বাচনের সময়সূচি

আপডেট সময় : ০৮:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬