ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হঠাৎ সংসদীয় দলের সভা ডেকেছেন তারেক রহমান দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শিক্ষক নেতা আজিজী নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই, কেউ ছাড় পাবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, বন্ধ বিমান চলাচল প্রশ্নফাঁস তদন্ত কমিটি বাতিল চাইলেন এনসিপি নেতা হাসনাত বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু মালয়েশিয়ায় বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজ ইহতেশামুল হক হিরা আধুনিকায়ন ও যোগ্য নেতৃত্বে রাষ্ট্রায়ত্ত কারখানা লাভজনক করা সম্ভব: রিজভী

দুর্গাপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ২৩ মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর দুর্গাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিনি হলরুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

সভায় দুর্গাপুরের মোট ২৩টি পূজামণ্ডপে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কঠোর নিরাপত্তার বার্তা দেওয়া হয়। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ১৫ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সার্বক্ষণিক ২ জন করে গ্রাম পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি মন্দির প্রাঙ্গণ মাদক মুক্ত রাখতে কঠোর সতর্কতামূলক বার্তা প্রদান এবং সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী পঞ্চানন্দ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অ. ন. ম. রকিবুল হাসান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মেহেদী হাসান। এছাড়া শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি নিরঞ্জন দীনেশ, সাধারণ সম্পাদক নিরঞ্জন এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধি সভায় অংশ নেন।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকবর আলী বাবলু, জেলা বিএনপির সদস্য জারজিস হোসেন সোহেল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল এবং সদস্য সচিব রেজাউল করিম স্বপন। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দুর্গাপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ২৩ মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক

আপডেট সময় : ০২:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬