ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা জুয়া খেলার ভিডিও ভাইরাল, সমালোচনায় বুড়িচং বিএনপি নেতা লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা গর্ডনের দ্রুততম গোল ও জেসুস-কুন্দের নৈপুণ্যে বার্সেলোনার টানা অষ্টম জয় চাটমোহরে ৩ উপজেলার সাংবাদিকদের সঙ্গে সংরক্ষিত এমপি রুমার মতবিনিময় জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিতে জাতীয় রোডম্যাপ ও বাফার স্টক করছে সরকার আর্সেনাল-চেলসির দাপুটে জয়, হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে যুব উন্নয়নের স্থগিত নিয়োগ পরীক্ষা ফুলবাড়িয়ায় জামায়াতকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত এক প্রবাসী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী হুতিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি প্রজেক্টাইল শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়েছে।

শুক্রবার আহাদ রাফিদাহ গভর্নরেটের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর সেটি আকাশেই ধ্বংস করা হয়। এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক এশীয় প্রবাসী আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সৌদি জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স জানিয়েছে, ধ্বংসাবশেষের আঘাতে একটি ভবনের ভেতরে থাকা নামাজের কক্ষ এবং বেশ কয়েকটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি জানান, একই দিনে হুতি মিলিশিয়া আসিরের খামিস মুশাইত লক্ষ্য করে আরও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ধ্বংস করেছে। এছাড়া শুক্রবার হুতিদের ছোড়া আরেকটি শত্রু প্রজেক্টাইল নাজরানে একটি স্কুলে আঘাত হেনেছে। এতে স্কুলটির অবকাঠামোর ক্ষতি হয়েছে। সিভিল ডিফেন্সের দলগুলো ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত এক প্রবাসী

আপডেট সময় : ০৯:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬