ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

২২ বছর পর জিম্বাবুয়ে সফরে ইংল্যান্ডের ক্রিকেট দল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ২২ বছরের দীর্ঘ প্রতীক্ষা ও কূটনৈতিক-রাজনৈতিক নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে জিম্বাবুয়েতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছে ইংল্যান্ড দল। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ খেলতে ইংল্যান্ড ক্রিকেট দল দেশটিতে সফর করবে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এই টুর্নামেন্টে 'বি' গ্রুপে স্থান পেয়েছে ইংল্যান্ড। গ্রুপ পর্বে তাদের চতুর্থ ম্যাচটি জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হবে। আগামী ২০২৭ সালের ২০ অক্টোবর অনুষ্ঠেয় ওই ম্যাচে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের মুখোমুখি হবে ইংলিশরা। এই গ্রুপে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

দীর্ঘ এই দূরত্বের পর আইসিসির কোনো ইভেন্টে দুই দল মাত্র একবারই মুখোমুখি হয়েছে। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে কেপটাউনে জিম্বাবুয়েকে ৫০ রানে হারিয়েছিল ইংল্যান্ড।

সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের ক্রিকেট বোর্ডের সুসম্পর্ক ফের পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে ২০২৫ সালের মে মাসে ট্রেন্ট ব্রিজে একমাত্র টেস্ট খেলার মধ্য দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্কের নতুন সূচনা হয়, যা ছিল ২২ বছরের মধ্যে প্রথম কোনো দ্বিপক্ষীয় ম্যাচ। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও অংশ নেয় ইংল্যান্ড দল, যেখানে তারা রানার্সআপ হয়েছিল।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, ২০২৭ সালের এই জিম্বাবুয়ে সফর দুই দেশের ক্রিকেট কূটনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

২২ বছর পর জিম্বাবুয়ে সফরে ইংল্যান্ডের ক্রিকেট দল

আপডেট সময় : ১২:০০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬