ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ ও আটক ইরানের নেতৃত্ব নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি: ডনাল্ড ট্রাম্প ডারবান টেস্টের শেষ দিনে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কাশেম মিয়া গ্রেপ্তার ইউপি নির্বাচন: বিএনপির সামনে তৃণমূল সামলানোর বড় পরীক্ষা সৌদি আরবে হুতি হামলা: শাহজালাল থেকে ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের সংবিধান ও গণতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে: রাহুল গান্ধী ১২ কোটি মানুষ রক্তদানে সক্ষম, তবুও কেন দেশে রক্তের সংকট? হুতিদের হামলার মুখে প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

রংপুরে সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের গঙ্গাছড়া উপজেলায় সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩। শুক্রবার সকালে উপজেলার তালুক হাবু এলাকার মেসার্স মামুনুর রশিদ পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রংপুর মহানগরীর কোতোয়ালি থানার বাবুপাড়া রেলগেট এলাকার মো. আব্দুল হকের স্ত্রী মোছা. মনি (৩৫) এবং রবার্টসনগঞ্জ এলাকার মৃত মোরশেদ মিয়ার স্ত্রী মোছা. মুন্নি বেগম (৫৫)।

এসআরবি-১৩ রংপুর সদর দপ্তরের বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় ওই দুই নারীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তাদের ব্যাগ থেকে সাড়ে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা নিজেদের হেফাজতে রাখার অপরাধে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এসআরবি কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত নারীরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক চোরাচালান নেটওয়ার্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এই তথ্যগুলো মাদক চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করতে এসআরবিকে সহায়তা করবে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের গঙ্গাছড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

রংপুরে সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬