ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ভোটার তালিকা যাচাই নিয়ে বিতর্ক ও দেশজুড়ে বিক্ষোভের ডাক ঢাকায় আজ আকাশ মেঘলাসহ হালকা বৃষ্টির পূর্বাভাস আইএফআইসি ব্যাংকে খেলাপি ঋণ বেড়ে ২৯ হাজার ৫৭২ কোটি টাকা কৌশলগত স্বার্থে তুরস্কের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় ভারত ইরান যুদ্ধ শেষ হলেই তেলের দাম কমবে : ট্রাম্প আইসিসির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল ট্রাম্প প্রশাসন জின்னাহর ছবি বিতর্ক ও উপমহাদেশের সাংবিধানিক ইতিহাসের দায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ বাব আল-মান্দেব পুনর্দখলে ইয়েমেনি বাহিনীর বড় ধরনের অভিযান শুরু বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের জমজমাট লড়াই

পাকিস্তান সফরের জন্য ইংল্যান্ডের ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের মাটিতে শ্রীলংকাকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ১৭ অক্টোবর থেকে এই ত্রিদেশীয় সিরিজ শুরু হবে।

ইংল্যান্ড দলের নিয়মিত সদস্য জস বাটলারকে এই সিরিজে রাখা হয়নি। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় তাকে দলের বাইরে রাখা হয়েছে। এছাড়া ইনজুরি সমস্যা না থাকলেও বিশ্রাম দেওয়া হয়েছে আর্চারকে। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন স্পিনার আদিল রশিদ এবং পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান।

ত্রিদেশীয় সিরিজের সূচি অনুযায়ী, ১৯ ও ২৪ অক্টোবর ইংল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান এবং ২১ ও ২৮ অক্টোবর তারা শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে। টুর্নামেন্টের ফাইনালে উঠলে ৩০ অক্টোবর শিরোপা জয়ের লড়াইয়ে অংশ নেবে ইংলিশরা।

ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জেমস কোলস, জর্ডান কক্স, ম্যাসন ক্রেইন, হেনরি ক্রকম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট এবং জশ টাং।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পাকিস্তান সফরের জন্য ইংল্যান্ডের ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা

আপডেট সময় : ০৮:৩২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬