ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন, ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১ ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ ২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার চিলমারীতে ব্রহ্মপুত্রে বিলীন ২৫ বসতঘর, আতঙ্কে তীরবর্তী মানুষ রংপুরে ডিবি’র অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি আটক-১ লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

অগ্নিকান্ডে ভস্মীভূত ঘর নির্মাণে পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন

মোঃ এ কে নোমান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩৬৯ বার পড়া হয়েছে

অগ্নিকান্ডে ভস্মীভূত ঘর নির্মাণে পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ এ কে নোমান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে অগ্নিকান্ডের ভস্মিভূত হওয়া ঘর নির্মাণের জন্য ভুক্তভোগী পরিবারকে বাড়ী নির্মানের উপকরণ ও আর্থিক সাহায্য প্রদান করেছে ধামইরহাট উপজেলা প্রশাসন। সম্পূর্ণ পূড়ে যাওয়া এই পরিবারের সদস্য আছমা খাতুনকে ৬ হাজার টাকার চেক, ২ বান্ডিল ঢেউটিন ও শীতবস্ত্র হিসেবে পাঁচটি কম্বল প্রদান করা হয়েছে।

গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী নির্বাহী অফিসার আসমনা খাতুন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সাথে নিয়ে ধামইরহাট পৌর সদরের আমাইতাড়া বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট নতুন গৃহ নির্মাণের জন্য একটি চেক, টিনসহ গৃহ নির্মাণ উপকরণ তুলে দেন।

স্থানীয়রা জানান, গত রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার আমাইতাড়া বাজার এলাকার আব্দুল আজিজের মেয়ে আছমা খাতুনের টিনশেডের বাড়িতে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ঘরের আসবাবপত্র, চাল ডালসহ সবকিছু পুড়ে যায়।

পরবর্তীতে উপ-সহকারি কৃষি অফিসার লাবনী খাতুনের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেন ভুক্তভোগী। তারই প্রেক্ষিতে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক এই সহায়তা প্রদান করা হয়।

ভুক্তভোগী আছমা খাতুন জানান, ‘অগ্নিকান্ডের ঘটনায় তার ঘরের যাবতীয় আসবাবপত্র, চাল ডালসহ টিনশেড দিয়ে নির্মিত বাড়ির পুরোটাই পুড়ে ছাই হয়ে যায়। মাথা গোজার ঠাই ও ঘরবাড়ি সহায়-সম্বল হারিয়ে খোলা আকাশের নিজে পরিবারকে নিয়ে রাত কাটাতে হয়।

উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন, অসহায় আসমা খাতুনের টিনসেডের ওই বাড়ীটিই একমাত্র সম্বল ছিল। যা অগ্নিকান্ডে পুড়ে ভস্মিভূত হয়। ঘটনার বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করি এবং গৃহ নির্মাণের জন্য ত্রান মন্ত্রণালয় ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তহবিল থেকে ভুক্তভোগী ওই পরিবারকে নগদ অর্থ সহায়তা হিসেবে দেওয়া হয়।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অগ্নিকান্ডে ভস্মীভূত ঘর নির্মাণে পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০৪:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪