ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল অপরিশোধিত তেলের দাম কুমিল্লায় পুলিশের রাতভর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪ ঘনীভূত গভীর নিম্নচাপ, চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগে জয়ে ফিরল ইতালি টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা ভ্যাট রিটার্ন দাখিলে তিন মাসের সুবিধা বাতিল করল সরকার মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ ওলিসের শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত পরিসরে ফিরল টিকাদান কার্যক্রম সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা ক্লিনিকে হামলা: নেপথ্যের হোতারা এখনো অধরা

যুক্তরাষ্ট্র-ইরান নতুন আলোচনার পথে, মধ্যস্থতায় কাতার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাতারের মধ্যস্থতায় আবারও আলোচনার টেবিলে বসার সম্ভাবনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের। যুদ্ধ বন্ধের নতুন উদ্যোগ হিসেবে এই আলোচনার আয়োজন করা হচ্ছে। নিউইয়র্কে অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সোমবার বা মঙ্গলবার কাতারের মধ্যস্থতাকারীরা বৈঠক করবেন। একই সময়ে তারা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করবেন বলে জানা গেছে।

আলোচনার বিষয়ে অবগত এক কর্মকর্তা জানান, গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় ইরানের পক্ষ থেকে দেওয়া সাত দিনের প্রস্তাবের একটি সংশোধিত সংস্করণ নিয়ে নতুন করে পর্যালোচনার সম্ভাবনা রয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, সোমবার সকালে নিউইয়র্ক সময় অনুযায়ী কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আরাকচির বৈঠকে সর্বশেষ প্রস্তাব ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

ইরানের সাত দিনের ওই প্রস্তাবে ইরান ও লেবাননে সব ধরনের সংঘাত বন্ধ, ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলারের সম্পদ ছাড়, তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ তুলে নেওয়ার শর্ত রয়েছে। এর বিনিময়ে তেহরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন, অর্থনৈতিক চাপের মুখে ইরান দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে। যদিও রোববার ট্রাম্প জানান, চলতি সপ্তাহে মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে আরও আলোচনায় বসতে পারে। অন্যদিকে আরাকচি জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনের প্রত্যাখ্যানের কথা ইরানকে জানায়নি এবং তেহরান ওয়াশিংটনের চূড়ান্ত অবস্থানের অপেক্ষায় রয়েছে।

আরাকচি আরও বলেন, হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টি ইরানের নির্ধারিত শর্ত পূরণের ওপর নির্ভরশীল। চলমান অচলাবস্থা নিরসনের একমাত্র পথ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা। তবে হরমুজ প্রণালি, মার্কিন অবরোধ ও পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয়গুলোতে দুই দেশের অবস্থানের মধ্যে বড় ধরনের ব্যবধান বিদ্যমান। ফলে নতুন এই আলোচনায় সেই দূরত্ব কতটা কমানো সম্ভব হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র-ইরান নতুন আলোচনার পথে, মধ্যস্থতায় কাতার

আপডেট সময় : ০৬:০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬