ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রীবাহী বগি ফেলে এক কিলোমিটার দূরে ছুটল ট্রেনের ইঞ্জিন ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধ পরিকর ইসি হরমুজে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সরাসরি অস্বীকার শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না: উপ-উপাচার্য লাতিন আমেরিকার বাজারে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশের জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করল বাংলাদেশ বাংলাদেশকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই: অস্ট্রেলিয়া অধিনায়ক সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউটিউবার সালমান মুক্তাদির আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রেজাউল হক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী থাইল্যান্ড ও মালয়েশিয়া সফর করবেন। তার এই বিদেশ সফরকালীন সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। প্রধান বিচারপতি পুনরায় নিজ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বিচারপতি মো. রেজাউল হক এই দায়িত্ব পালন করবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রেসিডেন্টের আদেশক্রমে এই বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডে এবং পরবর্তীতে ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করবেন। এই সফরকালীন সময়ে অথবা তিনি দায়িত্বে ফিরে না আসা পর্যন্ত সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে প্রধান বিচারপতির কার্যভার পালনের সম্মতি জ্ঞাপন করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রেজাউল হক

আপডেট সময় : ০৩:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬