ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হুমকি দিয়ে আন্দোলন দমানো যাবে না, চুয়েটে মধ্যরাতে বিক্ষোভ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত বিচারকের আসনে রুহানী সালসাবিল, স্মৃতিকাতর উপস্থাপিকা অক্টোবরে শুরু হচ্ছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ: রোসাটম লাকসাম প্রেস ক্লাবের কমিটি গঠনে এমপির নির্দেশ, সাংবাদিক মহলে বিতর্ক শিশুর অন্ধত্ব প্রতিরোধে আরওপি স্ক্রিনিং ও সচেতনতার আহ্বান ‘সোলজার’ সিনেমার চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াচ্ছেন চিত্রনায়িকা ঐশী কেবিনে থাকলে বেঁচে ফিরতাম না: হরমুজে হামলার বর্ণনা বাংলাদেশি নাবিকের রাজধানীতে বেপরোয়া চাঁদাবাজ: ডিএমপির তালিকায় ১২৮০ জনের নাম মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ সংসদীয় কমিটির

চাঁদাবাজি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য সমান হুমকি: বিপিএমইএ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি ও অস্থিতিশীল পরিস্থিতি দেশের সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীদের জন্যও সমান হুমকি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার। তিনি স্পষ্ট করে বলেন, ব্যবসায়ীরা কোনো ধরনের রাজনীতিতে জড়াতে চান না। তাদের মূল লক্ষ্য কেবল ব্যবসা পরিচালনা, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতির উন্নয়ন। রাজনীতি নিয়ে কথা বলার দায়িত্ব রাজনীতিবিদদের, ব্যবসায়ীদের নয় এবং ব্যবসার সঙ্গে রাজনীতি জড়ানো উচিত নয় বলেও মনে করেন তিনি।

রাজধানীর মিন্টোরোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিপিএমইএ বোর্ড নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে অনুষ্ঠিত এই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিপিএমইএ সভাপতি এসব কথা বলেন। বৈঠকে বিপিএমইএ-এর পূর্ণাঙ্গ বোর্ড, সাবেক সভাপতি এবং উপদেষ্টারা অংশ নেন।

মোহাম্মদ শাহরিয়ার জানান, বিরোধীদলীয় নেতা দীর্ঘ এক ঘণ্টা ধরে তাদের খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি চিহ্নিত সমস্যাগুলো জাতীয় সংসদ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তুলে ধরার আশ্বাস দিয়েছেন এবং বিষয়গুলো দ্রুত উপস্থাপনের জন্য একটি সংক্ষিপ্ত লিখিত প্রস্তাবনা চেয়েছেন।

প্যাকেজিং ও এক্সেসরিজ খাতের গুরুত্ব তুলে ধরে বিপিএমইএ সভাপতি বলেন, এই খাতটি শুধু তৈরি পোশাক শিল্পেই নয়, বরং ওষুধ, চামড়া, টেরিটাওয়েলসহ বিভিন্ন খাতে প্যাকেজিং সেবা দিয়ে থাকে। তিনি জানান, বিশ্ববাজারে শুধু পেপার প্যাকেজিংয়ের চাহিদা ৭০০ বিলিয়ন ডলার, যার বিপরীতে বাংলাদেশ সব মিলিয়ে মাত্র ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের মতো রপ্তানি করতে পারছে। সামগ্রিক প্যাকেজিং ও ট্রিমস এক্সেসরিজের প্রায় ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের বিশাল বিশ্ববাজার বাংলাদেশ কেন ধরতে পারছে না, সে বিষয়ে বিরোধীদলীয় নেতা জানতে চেয়েছেন। এই বিশাল সুযোগ কাজে লাগাতে এবং খাতের সম্ভাবনা বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বৈঠকে বিপিএমইএ-এর পক্ষ থেকে বিরোধীদলীয় নেতাকে দুটি আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথমটি হলো আগামী ৬ থেকে ৯ জানুয়ারি বসুন্ধরা আইসিসিবিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ট্রেড ফেয়ার পরিদর্শন এবং দ্বিতীয়টি হলো তাদের বিশ্বমানের 'লিড সার্টিফাইড' কারখানাগুলো সরেজমিনে পরিদর্শন করা। জামায়াত আমির সরকারের সঙ্গে সমন্বয় করে এই খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বর্তমান সরকারকে সহযোগিতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ শাহরিয়ার বলেন, বর্তমান সরকারি দলকে তারা সব সময় সহযোগিতা করছেন। একটি নতুন সরকারের বয়স মাত্র ৬ মাস, তাই তাদের সময় দেওয়া প্রয়োজন এবং ব্যবসায়ীরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করছেন। বিরোধীদলও দেশ গঠনে সরকারকে সহযোগিতা করার কথা জানিয়েছে। এছাড়া ৫ আগস্টের পর ব্যক্তিগতভাবে বর্তমান প্রধানের সঙ্গে তাদের দেখা হয়েছিল এবং তিনিও এই সেক্টর নিয়ে কথা বলেছেন বলে জানান শাহরিয়ার।

মতবিনিময় সভায় উপস্থিত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নিজের ভূমিকা পালন করতেই ডা. শফিকুর রহমান এই বৈঠকের আয়োজন করেন। তিনি বলেন, ব্যবসায়ী নেতারা গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ সরকারের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার যে ক্ষোভ প্রকাশ করেছেন, সে বিষয়ে জামায়াত আমির ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা এবং ইসিবি চত্বরে আবাসিক এলাকায় ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, এসব ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই প্রমাণ। চব্বিশের গণঅভ্যুত্থানের পর যে স্বস্তিময় ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, মব সৃষ্টি ও সহিংস আচরণ তার জন্য বড় হুমকি। অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের বীরদের এবং সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে যুক্ত সবার প্রতি সম্মান বজায় রাখা উচিত।

এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা‘ছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, নুরুল ইসলাম বুলবুল এমপি, মোবারক হোসাইন, মতিউর রহমান আকন্দ এবং ড. রেজাউল করিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪১

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

চাঁদাবাজি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য সমান হুমকি: বিপিএমইএ

আপডেট সময় : ০৩:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬