ঢাকা ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বিঘ্নিত কটিয়াদীতে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল আহত দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জ্বালানি মন্ত্রী নিজেদের চাঁদাবাজদের সামলাবেন কি, প্রশ্ন জামায়াত আমীরের রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রল বোমা হামলা দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৭ সন্ত্রাসে মদদ দিলে প্রতিবেশীদের সঙ্গে সংলাপ বন্ধের হুঁশিয়ারি রাজনাথের ভিসি নিয়োগের প্রতিবাদে সায়েন্সল্যাবে ডিসিইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বৈঠকে রুশ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট নাজিবুল্লাহর উত্থান ও নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস

রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ১০, পুতিনের সঙ্গে রফার আহ্বান ট্রাম্পের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিমান ও ড্রোন হামলা আরও তীব্র হয়ে উঠেছে। গত শনিবার দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এমন চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতা করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ খবর জানা গেছে।

কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ইউক্রেনজুড়ে রাশিয়ার নতুন দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে জাপোরিঝঝিয়া ও সুমি শহরে দুইজন করে মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ইউক্রেনের রাজধানী কিয়েভের আবাসিক ও বাণিজ্যিক ভবনেও রুশ ড্রোন আঘাত হেনেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কিয়েভে চালানো তাদের হামলায় স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার একটি ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর জবাবে দূরপাল্লার ড্রোন ব্যবহার করে রাশিয়ার তেল শোধনাগার লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। এই পাল্টাপাল্টি হামলার জেরে দুই দেশের সীমান্তবর্তী এলাকা এবং রুশ অধিকৃত অঞ্চলে প্রাণহানির ঘটনা ঘটেছে।

চলমান এই সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করে বলেছেন, আসন্ন শীত শুরু হওয়ার আগেই জেলেনস্কি ও পুতিন একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবেন। তিনি চান জেলেনস্কি যেন পুতিনের সঙ্গে একটি রফায় আসেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, মস্কো দিন দিন তাদের হামলাকে আরও বেশি নৃশংস করে তুলছে। যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে তিনি আন্তর্জাতিক অংশীদারদের রাশিয়ার ওপর আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ১০, পুতিনের সঙ্গে রফার আহ্বান ট্রাম্পের

আপডেট সময় : ১১:০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬