ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জমি নিয়ে বিরোধে আটক ৩ টেনেসিতে ২০০ বছর পর নারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি খুলনায় ২৭ বছর পর গ্রেফতার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা হালকাভাবে দেখার সুযোগ নেই: এবি পার্টি পাবনার চাটমোহরে ভূত আতঙ্ক কাটাতে মিলাদ ও দোয়া মাহফিল ভোক্তা ঋণ বাড়লেও নির্মাণ ও পরিবহন খাতে বিনিয়োগে স্থবিরতা রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ১০, পুতিনের সঙ্গে রফার আহ্বান ট্রাম্পের নাটোরে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী আবু সাইদ নিহত ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের ঐতিহাসিক জয় রোনালদোর গ্যারেজে থাকা দুর্লভ বুগাত্তি ও তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার

সাতক্ষীরায় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী একমি কর্মকর্তার মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একমি কোম্পানির এক সেলস অফিসার নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মেহেদী হাসান সবুজ (২৮)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে কাজ শেষে কুমিরা থেকে মোটরসাইকেলে করে সাতক্ষীরার দিকে ফিরছিলেন মেহেদী হাসান সবুজ। পথিমধ্যে মোটরসাইকেলটি পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান এবং ট্রাকের সামনের চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী শাহিন বিশ্বাস ও কামরুল ইসলামসহ কয়েকজন।

দুর্ঘটনার খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হলেও দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সাতক্ষীরায় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী একমি কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় : ১০:০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬