ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট নাজিবুল্লাহর উত্থান ও নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস পিটিআইয়ের ইসলামাবাদ লংমার্চ: কৌশলগত অনিশ্চয়তা ও নেতৃত্বের বিভক্তি কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ও তুরস্কের আলোচনা তাড়াশে গরু চুরি ঠেকাতে বাঁশকল চেকপোস্ট, পরিদর্শনে পুলিশ সুপার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার শিক্ষার্থীর জন্য ক্যাফেটেরিয়া মাত্র একটি, আসন ৬০টি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জাতীয় স্বার্থেই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা ও সিআর মামলায় ৩ আসামি আদালতে প্রেরণ প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার

মাউন্ট এতনা থেকে ৪ কিমি উচ্চতায় ছাই, ইতালিতে রেড অ্যালার্ট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মাউন্ট এতনা আগ্নেয়গিরিটি আবারও সক্রিয় হয়ে উঠেছে। নতুন করে শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতের জেরে আকাশসীমায় প্রায় ৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়েছে ছাইয়ের বিশালাকার কুণ্ডলী। এই পরিস্থিতিতে বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে সিসিলির কাতানিয়া বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে জানা গেছে, আগ্নেয়গিরির সক্রিয়তার কারণে আকাশসীমার ‘সি-১’ সেক্টর বন্ধ ঘোষণা করা হয়েছে। কাতানিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাতাসে আগ্নেয় ছাই ছড়িয়ে পড়ায় গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত সব আগমনকারী ফ্লাইট স্থগিত রাখা হয়। এর আগে পরিস্থিতির অবনতি হতে থাকলে প্রতি ঘণ্টায় বিমান অবতরণের সংখ্যা ১২টি থেকে কমিয়ে মাত্র ৪টিতে নামিয়ে আনা হয়েছিল। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) মাউন্ট এতনার এই নতুন সক্রিয়তার বিষয়টি নিশ্চিত করেছে।

ফ্লাইট চলাচল পুরোপুরি স্থগিত করার আগে বেশ কয়েকটি বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে পাঁচটি ফ্লাইটকে পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসো বিমানবন্দরের দিকে পাঠানো হয়। এছাড়া ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটকেও কোমিসোর দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ২৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৩৬

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মাউন্ট এতনা থেকে ৪ কিমি উচ্চতায় ছাই, ইতালিতে রেড অ্যালার্ট

আপডেট সময় : ০৯:৩৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬