ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদাবরে জমি দখল নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে হামলা ও গ্রেপ্তার ৪ কুষ্টিয়ায় পুশ-ইন চেষ্টা প্রতিহত, সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিবেদী ইরানকে কোনো ছাড় দেওয়ার প্রস্তাব দেননি, দাবি ট্রাম্পের ৩৩ ঘণ্টা পর মুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী: দিনভর থাকছে নানা উন্নয়নমূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বেড়েছে ২৪০ শতাংশ সুবর্ণচরে চোরাই গরু বিক্রির অভিযোগে যুবদল নেতা ফারুক বহিষ্কার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলার ঘোষণা বিএনপির, পাশে থাকার আহ্বান জনগণের প্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর

শার্শায় নাশকতার মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শায় নাশকতার মামলায় বাগআঁচড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মো. আবু তালেবকে (৪৭) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাগআঁচড়া বাজারের সততা ইলেকট্রনিক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানা সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। শার্শা থানার সাব ইন্সপেক্টর আশীষ সরকারের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আবু তালেবের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)২৫ডি ধারা এবং বিষ্ফোরকদ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শার্শায় নাশকতার মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬