ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের নতুন দায়িত্ব ৫ বছরেও শেষ হয়নি কয়রার কেওড়াকাটা পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ সাতক্ষীরায় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী একমি কর্মকর্তার মৃত্যু দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ পর্যটনে অপার সম্ভাবনা থাকলেও আয়ের মুখ দেখছে না বাংলাদেশ এথেন্সে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ, চার মার্কিন পর্যটকসহ নিহত ৬ ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর, আটক ২ মাউন্ট এতনা থেকে ৪ কিমি উচ্চতায় ছাই, ইতালিতে রেড অ্যালার্ট মৌলভীবাজারে পাহাড় কেটে অবৈধ রিসোর্টের ছড়াছড়ি, বিপন্ন পরিবেশ আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সুযোগ আর মাত্র চার দিন

পিরোজপুরে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক, যুব ও ছাত্রদলের মিছিল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশব্যাপী চলমান নৈরাজ্য, বিশৃঙ্খলা ও সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের সিইও অফিস মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শেষ হয় স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে, যেখানে পরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশজুড়ে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা দৃঢ়কণ্ঠে ঘোষণা করেন যে, বিএনপির নেতাকর্মীরা যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হোসেন এবং সদস্যসচিব এমদাদুল হক মাসুদ। সমাবেশে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক, যুব ও ছাত্রদলের মিছিল

আপডেট সময় : ০৬:২৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬