ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত বিষয় নয়, কাজের সমালোচনা করার আহ্বান জাবি উপাচার্যের ৪৮ ঘণ্টায় হরমুজে ১৯ জাহাজে হামলা ও মার্কিন ডুবোযান আটক ইরানের ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড নামফলকে নিজের নাম দেখে উদ্বোধন না করেই ফিরলেন এমপি হাসনাত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে জাতিসংঘে রাশিয়ার কড়া বার্তা যশোরের চৌগাছায় পুকুরে ডুবে আড়াই বছরের মামা-ভাগিনার মৃত্যু বাংলা কিউআরে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে প্রণোদনা পীরগাছায় সার ডিলার নিয়োগে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ, বিএনপি নেতা জড়িত ঢাকার ৩৫ এলাকায় ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, অক্টোবরে বাড়তে পারে প্রকোপ জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে শাহবাগে যুব ফেডারেশনের বিক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং গণশুনানির মাধ্যমে এর মূল্য নির্ধারণের দাবিতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব ফেডারেশন।

বিক্ষোভকালে যুব ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য জুলহাসনাইন বাবু বলেন, গণশুনানি ছিল জবাবদিহির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা ২০২২ সালে তৎকালীন সরকার বাতিল করে দিয়েছিল। তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান, তারা যেন 'পতিত আওয়ামী লীগের' পথ পরিহার করে।

সংগঠনের সদস্যসচিব জাহিদ সুজন তার বক্তব্যে উল্লেখ করেন, জ্বালানির দাম বাড়ার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং গাড়িভাড়া দুটোই বৃদ্ধি পেয়েছে। তিনি আরও দাবি জানান যে, প্রয়োজনে সংকটকালে পে-স্কেল কার্যকরের সিদ্ধান্ত স্থগিত করা হোক।

বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভুঁইয়া বলেন, যখন পণ্যের দাম বাড়ে, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন শ্রমজীবী মানুষ, কৃষক এবং খেটে খাওয়া সাধারণ জনগণ।

জাহিদ সুজনের সঞ্চালনায় এই বিক্ষোভে আরও বক্তব্য দেন যুব ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মুছা কলিমুল্লাহ, রাজা আহম্মেদ জুম্মন ও আইরিন আক্তার। এছাড়া সদস্য রুবেল মিয়া হিমু ও জাসেম আলম, কবি রাসেল এবং গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ানও সমাবেশে বক্তব্য রাখেন।

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৩৬

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে শাহবাগে যুব ফেডারেশনের বিক্ষোভ

আপডেট সময় : ১০:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬