ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম ভারতে ফুটবল সংস্কৃতি নেই, বিস্ফোরক মন্তব্য ব্রাজিল কোচ আনচেলত্তির বিয়েতে বিপুল খরচ না করে দান করুন: শ্রুতি হাসান হুতি হামলার পর সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মিসরের ৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ

মেসির দুর্দান্ত ফ্রি-কিক গোল, তবুও ড্রয়ের বৃত্তে ইন্টার মিয়ামি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেজর লিগ সকারে (এমএলএস) যেন ড্রয়ের বৃত্তেই আটকে গেছে ইন্টার মিয়ামি। আজ সোমবার সান ডিয়েগো এফসির বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ২-২ গোলে ড্র করেছে লিওনেল মেসির দল। লিগে এ নিয়ে টানা চার ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হলো তাদের। এই ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে নিজের ১০১তম গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। অন্যদিকে, সান ডিয়েগোর হয়ে জোড়া গোল করে মিয়ামিকে জয়বঞ্চিত করেন আন্দ্রেস দ্রেয়ার।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট হয়ে ওঠে খেলা। তবে ম্যাচের ১২ মিনিটেই গোল করে সান ডিয়েগোকে এগিয়ে দেন আন্দ্রেস দ্রেয়ার। জেপ্পে টভের্সকভের বাড়িয়ে দেওয়া বলটি দারুণ দক্ষতায় কাজে লাগিয়ে মিয়ামির গোলরক্ষক দেইন সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করেন তিনি। অবশ্য সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ইন্টার মিয়ামি। ঠিক ১২ মিনিট পর, অর্থাৎ ম্যাচের ২৪ মিনিটে ডান প্রান্ত থেকে নেওয়া এক দর্শনীয় ফ্রি-কিকে গোল করে দলকে সমতায় ফেরান মেসি। চলতি লিগ মৌসুমে এটি ছিল মেসির ২০তম গোল। বক্সের ভেতর দিয়ে কোনো খেলোয়াড়ের স্পর্শ ছাড়াই বলটি সোজা জালের দূরের কোণে আশ্রয় নেয়।

ম্যাচের দ্বিতীয়ার্ধে উত্তেজনা আরও বাড়ে। ৭৪ মিনিটে লুইস সুয়ারেসের চমৎকার এক গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় ইন্টার মিয়ামি। তবে মিয়ামির এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি দ্রেয়ার। গোল হজমের ঠিক ৮ মিনিট পর, অর্থাৎ ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে সান ডিয়েগোকে সমতায় ফেরান তিনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি।

এই ড্রয়ের পর লিগ টেবিলে ২৬ ম্যাচে ইন্টার মিয়ামির পয়েন্ট দাঁড়িয়েছে ৪৬। এ পর্যন্ত ১২টি জয়, ৪টি পরাজয় এবং ১০টি ড্র নিয়ে টেবিলের বর্তমান অবস্থানে রয়েছে তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মেসির দুর্দান্ত ফ্রি-কিক গোল, তবুও ড্রয়ের বৃত্তে ইন্টার মিয়ামি

আপডেট সময় : ০৮:৪৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬