ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলগাজী আমজাদ হাট ধর্ষন মামলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গ্রেফতার-১ সাজেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা ও শিক্ষা উপহরন বিতরণ ২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা যুবকের মৃত্যুদন্ড সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সেমিনার ঈদে নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা গজারিয়া হাইওয়ে পুলিশের  ২য় পর্ব: ধর্ষণের পেছনে দায়ী কে? সমাজ, নৈতিক অবক্ষয় নাকি বিচারহীনতা? রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা গুলিস্থান ট্রেড সেন্টার মার্কেট দুর্নীতির আখড়া সাতক্ষীরার ১ তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগে অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেলের যত অপকর্ম প্রকাশ্যে এলো

ছেলের জানাযায় বাবার ঈমামতি, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হাফেজ মেহেদী হাসান।

মোঃ তোফায়েল আহমেদ,দেবিদ্বারঃ
  • আপডেট সময় : ০৭:৪৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে

ছেলের জানাযায় বাবার ঈমামতি, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হাফেজ মেহেদী হাসান।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ তোফায়েল আহমেদ,দেবিদ্বারঃ

ছুটিতে বাড়ি ফেরা হলো না মোঃ মেহেদী হাসান(২৪) নামে এক মাদ্রাসা ছাত্রের। ঢাকা থেকে কুমিল্লা বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়ে বাড়ি ফিরল ঐ ছাত্রের মরদেহ।

বুধবার(২৫ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকা থেকে কুমিল্লার দেবীদ্বারে বড় আলমপুর বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময়, মাতুয়াইল এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয় একজন সাংবাদিক তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তার।

নিহত হাসান দেবীদ্বার পৌরসভা ৪নং ওয়ার্ড বড়আলমপুর গ্রামের আব্দুল ওহাব মাওলানার বড় ছেলে। পরিবারের বড় ছেলের এমন মৃত্যুর সংবাদ যেনো মেনে নিতে পারছে না হাসানের মা-বাবা। বার বার কান্নায় ভেঙে পরছেন তারা। ঐ মাদ্রাসা ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের মাতম।

নিহত হাসানের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, হাসান দেবীদ্বার থেকে হেফজ শেষ করে ঢাকায় চাচার বাসায় থেকে সাভার এর একটি মাদ্রাসায় দাওরা শ্রেনীতে পড়ছে, কিছুদিনের মধ্যেই কোর্স কমপ্লিট হবার কথা ছিল। সে কিছুদিন পূর্বে ডেঙ্গু আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ থাকায় মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বিশ্রাম নিতে বাড়িতে আসার সময় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।
তার মা, রাহিমা বেগম বলেন, রীতিমতো আমি তার খোঁজখবর নিতাম, খাবারের সময় হলেই ফোন দিয়ে খোঁজখবর নিতাম, অথচ আজকে খাবার নিয়ে বসে আছি তার কোন খোঁজ খবর নেই, বাড়ি থেকে হাসানের ফোনে কল দিলে একজন সাংবাদিক পরিচয় দিয়ে ওপাশ থেকে বলল আপনার ছেলে এক্সিডেন্ট করেছে, তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে।

সাংবাদিক জানান ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন হাসান,ঢাকা থেকে রাত ১০ টার দিকে ঢাকায় থাকা তার মামা ওয়াহিদুর রহমান, এবং তার খালাতো ভাই আখন্দ জাহিদ হাসানের মরদেহ নিয়ে তার গ্রামের বাড়ি আলমপুরে আসেন।
হাসান নম্র ভদ্র আনুগত্য ছেলে, সকলের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা ছিলো তার, এলাকার গন্যমান্য ব্যক্তিরা জানান, যেকোনো প্রয়োজনে অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন হাসান, এবং তাদের পারিবারিকভাবে একটি মাদ্রাসা কমপ্লেক্স এর কাজ চলছিল, যে মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত থাকার কথা ছিল হাসানের।

আজ বৃহস্পতিবার, সকাল ৯ টার দিকে তাদের পারিবারিক ঈদগাহ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়, জানাজার ইমামতি করেন তার শ্রদ্ধেয় বাবা মাওলানা আব্দুল ওহাব, জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছেলের জানাযায় বাবার ঈমামতি, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হাফেজ মেহেদী হাসান।

আপডেট সময় : ০৭:৪৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩