ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলগাজী আমজাদ হাট ধর্ষন মামলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গ্রেফতার-১ সাজেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা ও শিক্ষা উপহরন বিতরণ ২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা যুবকের মৃত্যুদন্ড সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সেমিনার ঈদে নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা গজারিয়া হাইওয়ে পুলিশের  ২য় পর্ব: ধর্ষণের পেছনে দায়ী কে? সমাজ, নৈতিক অবক্ষয় নাকি বিচারহীনতা? রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা গুলিস্থান ট্রেড সেন্টার মার্কেট দুর্নীতির আখড়া সাতক্ষীরার ১ তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগে অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেলের যত অপকর্ম প্রকাশ্যে এলো

পায়রা নদী থেকে জব্দ করা দুটি মাছ ধরা নৌকা নিলামে বিক্রি!

মো: মামুনুর রশিদ রাতুল, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

পায়রা নদী থেকে জব্দ করা দুটি মাছ ধরা নৌকা নিলামে বিক্রি!

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মো: মামুনুর রশিদ রাতুল, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী পায়রা (বুড়িশ্বর) নদী থেকে জব্দ করা ২টি যান্ত্রিক মাছ ধরা নৌকা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে নৌকা দুটি ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ জেলে বিহীন অবস্থায় জব্দ করা হয়।

উপজেল মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অবরোধ চলাকালীন সময়ে মঙ্গলবার দিবাগত গভীর রাতে পায়রা (বুড়িশ্বর) নদীতে মৎস্য কর্মকর্তা হালিমা সর্দারের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। ওই সময় বৈঠাকাটা এবং পুরাকাটা নামক স্থান থেকে জেলে বিহীন ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ দুটি যান্ত্রিক মাছ ধরা নৌকা জব্দ করা হয়।

নৌকা দুটির কোন মালিক খুজে না পাওয়ায় বুধবার সকালে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে লঞ্চঘাট এলাকায় বসে নিলামে উঠানো হয়। উম্মুক্ত নিলামের মাধ্যমে নৌকা দুটি ৯৬ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়। নৌকা দুটি কিনে নেন দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের জুয়েল হাওলাদার ও ফেরিঘাট এলাকার সুজন মৃধা নামে দুই ব্যাক্তি।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার বলেন, মঙ্গলবার গভীর রাতে পায়রা (বুড়িশ্বর) নদীতে অভিযান পরিচালনা কালে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ২টি যান্ত্রিক মাছ ধরা নৌকা জব্দ করা হয়। ওই সময় নৌকায় কোন জেলে পাওয়া যায়নি। মালিক বিহীন নৌকা দুটি আজ (বুধবার) দুপুরে নিলামের মাধ্যমে বিক্রি করা হয় এবং অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, পায়রা নদী থেকে জব্দ করা মালিক বিহীন নৌকা দুটি উম্মুক্ত নিলামের মাধ্যমে ৯৬ হাজার ৬০০ টাকায় বিক্রি করে টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পায়রা নদী থেকে জব্দ করা দুটি মাছ ধরা নৌকা নিলামে বিক্রি!

আপডেট সময় : ০৯:৩৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩