ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ

২৫ বছর পূর্তিতে চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক ‘প্রথম দেখার পর’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১৬। নাট্যনির্মাতা হিসেবে দীর্ঘ ২৫ বছরের কর্মজীবন পূর্ণ করলেন নন্দিত নির্মাতা চয়নিকা চৌধুরী। তাঁর এই রজতজয়ন্তীর বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে তিনি নির্মাণ করেছেন একটি একক নাটক, যার নাম ‘প্রথম দেখার পর’। নাটকটি ১৮ সেপ্টেম্বর, শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

রোমান্টিক ঘরানার এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী তানজিন তিশা। এছাড়া নাটকের গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে বরেণ্য শিল্পী আবুল হায়াত ও ডলি জহুরকে দেখা যাবে।

নাটকের গল্পে দেখা যায়, মাতৃহীন যুবক আরিয়ান তার বাবার প্রতিষ্ঠানের দায়িত্ব সামলাচ্ছে এবং বাবার সঙ্গে তার সম্পর্ক বন্ধুর মতো। একদিন অফিস থেকে ফেরার পথে আচমকাই তার গাড়ির সামনে চলে আসে আয়েশা নামের এক তরুণী। তাকে সেবা দেওয়ার চেষ্টা করলে মেয়েটি ধন্যবাদ জানিয়ে চলে যায়। এই ঘটনার পর থেকেই আরিয়ানের মনের ভেতর উথাল-পাথাল শুরু হয় এবং সে আয়েশাকে মনে মনে খুঁজতে থাকে।

পরবর্তীতে বাস স্টেশনে আয়েশাকে খুঁজে পেয়ে আরিয়ান তার সঙ্গে পরিচিত হয় এবং তাকে অনুসরণ করতে থাকে। আয়েশা প্রথমে বিরক্তি প্রকাশ করলেও একসময় আরিয়ানের ভালোবাসার কাছে দুর্বল হয়ে পড়ে এবং তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আরিয়ান তাকে নিজের বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং আরিয়ানের বাবাও তাকে খুব পছন্দ করেন।

গল্পের নতুন মোড় আসে যখন আরিয়ান আয়েশাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাব পাওয়ার পরপরই আয়েশা সব ধরনের যোগাযোগ বন্ধ করে দূরে সরে যায়। আরিয়ান তাকে পাগলের মতো খুঁজতে শুরু করে। শেষ পর্যন্ত আরিয়ান আয়েশাকে খুঁজে পাবে কি না, বা এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কি না, তা জানতে দর্শকদের মাছরাঙা টেলিভিশনের পর্দায় চোখ রাখতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

২৫ বছর পূর্তিতে চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক ‘প্রথম দেখার পর’

আপডেট সময় : ০৮:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬