ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

ডোপ টেস্টের কথা শুনেই উধাও চাঁদপুরের পুলিশ সদস্য মামুন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৪৭। চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক (এসআই) মামুন উর রশিদ ডোপ টেস্টের কথা শোনার পর থেকেই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। গত ১৫ সেপ্টেম্বর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

পুলিশ সূত্রে জানা গেছে, ফাঁড়িতে কর্মরত মোট ১৮ জন পুলিশ সদস্যের মধ্যে এসআই মামুন উর রশিদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কর্তৃপক্ষ তার ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নেয়। নিয়মিত মাদক সেবনের অভিযোগ থাকায় তার ডোপ টেস্টের ফলাফল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই বিষয়টি জানার পরপরই মামুন ফাঁড়ি থেকে চলে যান এবং গা ঢাকা দেন।

ঘটনার পর চাঁদপুরের পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ সুপারের নির্দেশে মামুনকে খুঁজে বের করে ফাঁড়িতে ফিরিয়ে আনার জন্য তার বাসায় পুলিশ পাঠানো হয়। তবে দুই দিন ধরে একাধিকবার বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম জানিয়েছেন, তাকে খোঁজার চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, জেলায় কর্মরত যেসব পুলিশ সদস্যের আচরণ সন্দেহজনক মনে হবে, তাদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হবে। তিনি আরও দৃঢ়তার সাথে বলেছেন, এসআই মামুনকে পুলিশ খুঁজে বের করবেই।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ডোপ টেস্টের কথা শুনেই উধাও চাঁদপুরের পুলিশ সদস্য মামুন

আপডেট সময় : ১২:৫২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬