ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

র‍্যাব বিলুপ্ত করে নতুন নামে যাত্রা শুরু এসআরবি-র

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিনের নানা আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হলো এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এখন থেকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন পরিচয় ও কাঠামোতে কার্যক্রম পরিচালনা করবে বাহিনীটি। বুধবার থেকে নতুন নামে যাত্রা শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ। তিনি জানান, এসআরবি নামে গেজেট প্রকাশিত হয়েছে এবং আজ থেকেই নতুন নামে সকল কার্যক্রম শুরু হয়েছে।

নতুন এই যাত্রা শুরুর প্রাক্কালে বাহিনীটি তাদের লোগোতে পরিবর্তন এনেছে। লোগোর মূল নকশা অপরিবর্তিত থাকলেও তাতে এখন ‘র‍্যাব’-এর স্থলে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা রয়েছে। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই লোগো ব্যবহার করতে দেখা গেছে।

বিরোধী দলের আপত্তির মুখে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবি গঠনের বিল পাস হয়। মঙ্গলবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে এটি আইনে পরিণত হয় এবং তার পরদিনই বাহিনীটি নতুন পরিচয়ে কার্যক্রম শুরু করল।

উল্লেখ্য যে, ২০০৪ সালের ২৬ মার্চ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে র‍্যাব গঠিত হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাহিনীটিকে বিলুপ্ত করার দাবি ওঠে। ২০২১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র এই বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া ২০২৪ সালের ১০ জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটিও র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল। তবে বর্তমান সরকার বাহিনীটি বিলুপ্ত না করে এর কর্মপরিধি পুনর্বিন্যস্ত করে এসআরবি নামে বহাল রাখল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

র‍্যাব বিলুপ্ত করে নতুন নামে যাত্রা শুরু এসআরবি-র

আপডেট সময় : ০৩:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬