
দীর্ঘদিনের নানা আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হলো এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এখন থেকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন পরিচয় ও কাঠামোতে কার্যক্রম পরিচালনা করবে বাহিনীটি। বুধবার থেকে নতুন নামে যাত্রা শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ। তিনি জানান, এসআরবি নামে গেজেট প্রকাশিত হয়েছে এবং আজ থেকেই নতুন নামে সকল কার্যক্রম শুরু হয়েছে।
নতুন এই যাত্রা শুরুর প্রাক্কালে বাহিনীটি তাদের লোগোতে পরিবর্তন এনেছে। লোগোর মূল নকশা অপরিবর্তিত থাকলেও তাতে এখন ‘র্যাব’-এর স্থলে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা রয়েছে। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই লোগো ব্যবহার করতে দেখা গেছে।
বিরোধী দলের আপত্তির মুখে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবি গঠনের বিল পাস হয়। মঙ্গলবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে এটি আইনে পরিণত হয় এবং তার পরদিনই বাহিনীটি নতুন পরিচয়ে কার্যক্রম শুরু করল।
উল্লেখ্য যে, ২০০৪ সালের ২৬ মার্চ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে র্যাব গঠিত হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাহিনীটিকে বিলুপ্ত করার দাবি ওঠে। ২০২১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র এই বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া ২০২৪ সালের ১০ জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটিও র্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল। তবে বর্তমান সরকার বাহিনীটি বিলুপ্ত না করে এর কর্মপরিধি পুনর্বিন্যস্ত করে এসআরবি নামে বহাল রাখল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২