ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে সিএনজিচালকসহ নিহত ২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজি, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন সিএনজি যাত্রী মোহর আলী (৬০), যিনি চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে এবং সিএনজিচালক কবির মাল।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি হাজীগঞ্জের দিকে রওনা হয়েছিল। পথিমধ্যে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে পেছনের সিএনজিটি সেটিকে ধাক্কা দেয় এবং এরপরই সিএনজিটি একটি পিকআপের সামনে গিয়ে পড়ে। এই ত্রিমুখী সংঘর্ষের ফলে সিএনজিচালক ও যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই যাত্রী মোহর আলী মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক সিএনজিচালক কবির মালকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ত্রিমুখী সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে সিএনজিচালকসহ নিহত ২

আপডেট সময় : ১১:৩০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬