ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

মেট্রোরেলের তারে কাপড়, দেড় ঘণ্টা ভোগান্তিতে যাত্রীরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মেট্রোরেল লাইনের বৈদ্যুতিক তারে কাপড় পড়ার ঘটনায় দীর্ঘ দেড় ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টা ৩৪ মিনিট থেকে ৫টা ১৩ মিনিট পর্যন্ত এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, কাপড় অপসারণ করতে ৪০ মিনিট সময় লেগেছে। এই সময়ের মধ্যে ল্যুপে ট্রেন চালানো হয়েছে। ডিএমটিসিএল’র পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) মো. নজরুল ইসলাম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওভারহেড ক্যাটিনারির উপর কাপড় পড়ায় সাধারণ সিডিউল মেনে ট্রেন চালানো সম্ভব হয়নি। সেই সময় উত্তরা থেকে কাওরানবাজার পর্যন্ত ল্যুপ করে ট্রেন চালানো হয় এবং মতিঝিল থেকে কাওরানবাজার অংশে একপাশে ট্রেন চলাচল করেছে।

ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় বিশেষ করে কাওরানবাজার থেকে মতিঝিল অংশের যাত্রীরা দীর্ঘ লাইনে আটকা পড়েন। উত্তরা উত্তর থেকে কাওরানবাজার অংশের যাত্রীরাও বিপাকে পড়েন। খলিলুল ইসলাম নামের এক যাত্রী জানান, মিরপুর ১০ নম্বর, শেওড়াপাড়া এবং বিজয় সরণিতে ট্রেন দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিল এবং লোকেশন নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। মিরাজ আল ওয়াসি নামে আরেক যাত্রী জানান, দীর্ঘ সময় অপেক্ষা করেও ট্রেনে উঠতে না পেরে তিনি স্টেশন ত্যাগ করেন। মহিউদ্দিন নামে আরেক যাত্রী জানান, প্রতিদিন তার যাতায়াতে ১০-১২ মিনিট লাগলেও এদিন এক ঘণ্টার বেশি সময় লেগেছে।

মেট্রোরেল ঘিরে এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগে ২০২৫ সালের ৫ই মার্চ পলিথিন, ২২শে নভেম্বর ড্রোন, এবং ২৫শে নভেম্বর একটি ব্যাগ পড়ে থাকায় ট্রেন চলাচল বন্ধ ছিল। এছাড়া ৩রা ডিসেম্বর বৈদ্যুতিক তারে কাপড় পড়া, ১৪ই এপ্রিল গ্যাস বেলুন আটকে যাওয়া, ১৩ই জুন বিড়াল ঢুকে পড়া এবং ২৮শে জুন রাজু ভাস্কর্যের কাছে গ্যাস বেলুন আটকে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। এসব ঘটনায় ডিএমটিসিএল যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে।

খলিলুল ইসলাম নামের এক যাত্রী বলেন, আজকেই প্রথম মেট্রোরেলে এত হয়রানির শিকার হলাম? ট্রেন মিরপুর ১০ নম্বর স্টেশনে প্রায় ১০-১২ মিনিট দাঁড়িয়ে ছিল, এরপর শেওড়াপাড়ায় ৪-৫ মিনিট, পরে আবার বিজয় সরণিতে ৭-৮ মিনিট স্টপ ছিল, এরপর সবকিছুই উল্টাপাল্টা দেখাচ্ছে লোকেশন? সবকিছুই প্যাঁচ লাগিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানকারী মিরাজ

মেট্রোরেলের লাইন ঘিরে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা অহরহ ঘটছে। গতকাল কাপড় পড়ার মতো ঘটনা ছাড়াও এক বছরের ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৫ সালের ৫ই মার্চ বাতাসে উড়ে আসা বড় একটি পলিথিন লাইনের ওপর পড়ে। উত্তরা দক্ষিণ ও পল্লবীর মাঝামাঝি অংশে উত্তরা থেকে মতিঝিলমুখী ট্রেন চলাচল ১২ মিনিট বন্ধ রাখা হয়; ২২শে নভেম্বর উত্তরা সেন্টার-উত

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মেট্রোরেলের তারে কাপড়, দেড় ঘণ্টা ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : ০৫:৩০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬