রাঙামাটিতে ৯ ফুটের অজগর উদ্ধার, কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
- আপডেট সময় : ০৪:২২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ৩৩
রাঙামাটি সদর হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডের স্টাফ শশি কুমার ত্রিপুরার বাগানে একটি ৯ ফুট লম্বা অজগর সাপ আটকা পড়েছে। সোমবার সকালে বাগানের জালে সাপটিকে আটকে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয় কলেজ শিক্ষার্থী সৈয়দ আমিন জানান, সাপটি জালে আটকে পড়ার খবর পাওয়ার পর বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে রাঙামাটি সদর দক্ষিণ বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।
বন বিভাগের সদর টিম লিডার ও ফরেস্টার শফিকুল ইসলাম জানান, বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় সাপটি উদ্ধার করে প্রথমে সদর অফিসে আনা হয়। পরবর্তীতে গত সোমবার দুপুরে সেটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ জানান, গত তিন মাসে এ ধরনের ৩৩টিরও বেশি অজগরসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

























