ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ধবলধোলাই পাকিস্তান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রতিটি ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি সফরকারীরা, যার ফলে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। যদিও সফরের শুরুতে একটি গা গরমের ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান, কিন্তু মূল লড়াইয়ে তারা কোনো ম্যাচেই জয় তুলে নিতে পারেনি।

লিডসে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান ইনিংস ও ১০৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়। ঐ টেস্টের দুই ইনিংসে বাবর আজমদের স্কোর ছিল যথাক্রমে ১৭১ ও ১৩৫ রান। দ্বিতীয় টেস্টে লর্ডসের মাঠে সিরিজে ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান, কিন্তু সেখানেও ব্যর্থতার ধারা অব্যাহত থাকে। লর্ডস টেস্টে পাকিস্তান যথাক্রমে ১১০ ও ১৯৪ রানে অলআউট হয়ে যায় এবং ম্যাচটি ১৯৪ রানের বড় ব্যবধানে হেরে বসে।

সিরিজের শেষ টেস্টটি অনুষ্ঠিত হয় বার্মিংহামের এজবাস্টনে। সেখানে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে সফর শেষ করে পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান মাত্র ৮৪ রানেই ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে তারা ১৩৩ রানে অলআউট হয়। জবাবে ইংল্যান্ড ৫টি ফিফটির সহায়তায় ৪৫৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। ৩২০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং চারটি ফিফটির সহায়তায় ৪৪৯ রান সংগ্রহ করে। তবে শনিবার এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড মাত্র ২ উইকেট হারিয়ে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ধবলধোলাই পাকিস্তান

আপডেট সময় : ০২:১৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬