ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার দিলেন ঢাকার ব্যবসায়ী পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক ও প্রহরীর দায়িত্বে থাকবেন বিএনপির নেতাকর্মীরা: রিজভী শিবালয়ে ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস অনিবার্য কারণে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাফরপুর কালান থানা থেকে মুক্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল হঠাৎ সংসদীয় দলের সভা ডেকেছেন তারেক রহমান দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শিক্ষক নেতা আজিজী নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তানের দেওয়া ১৩১ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই পেরিয়ে যায় লঙ্কানরা। এই জয়ের ফলে আগামী রোববার শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

শুক্রবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া পাকিস্তানের শুরুটা মোটেও ভালো ছিল না। মাত্র ৫২ রানেই তারা ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। তবে দলের অধিনায়ক ফাতিমা সানা একপ্রান্ত আগলে রেখে দারুণভাবে ঘুরে দাঁড়ান। ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৭ রান করেন তিনি। তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে পাকিস্তান। বল হাতেও ফাতিমা ছিলেন দুর্দান্ত; ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে তিনি ৪টি উইকেট শিকার করেন।

১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাও শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে। ৩৩ রান তুলতেই তারা ৪ উইকেট হারিয়ে বসে। সেই মুহূর্তে ম্যাচ পুরোপুরি পাকিস্তানের নিয়ন্ত্রণে মনে হচ্ছিল। তবে পঞ্চম উইকেটে হর্ষিতা সমরবিক্রম ও কবিশা দিলহারির জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। হর্ষিতা ৩১ বলে ৩৬ এবং কবিশা ৩৩ বলে ৩৩ রান করেন। যদিও শেষ দিকে ফাতিমা সানা তাদের দুজনকেই সাজঘরে ফেরান, কিন্তু ততক্ষণে লঙ্কানরা জয়ের ভিত গড়ে ফেলে। শেষ দিকে নীলাক্সিকা সিলভা ও কৌশিনী নুত্যাঙ্গনা অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তাদের লক্ষ্য পূরণ করে। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান ফাতিমা সানা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

আপডেট সময় : ০৮:১৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬