ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

জামালপুরের মামলায় রাজশাহী বি এন পি নেতা আবু সাইদ চাদ জামালপুর কারাগারে

মোঃ মারজুক রহমান রিদয় রাজশাহী সদর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ৫১৫ বার পড়া হয়েছে

জামালপুরের মামলায় রাজশাহী বি এন পি নেতা আবু সাইদ চাদ জামালপুর কারাগারে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মারজুক রহমান রিদয় রাজশাহী সদর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে জামালপুরে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুরের আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আদালতের বিচারক তানভীর আহমেদ তাঁকে (চাঁদ) কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, আজ ওই মামলায় বিএনপি নেতা আবু সাঈদকে জামালপুরে আদালতে হাজিরা করা হয়। আবু সাঈদকে মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তারের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামালপুরের আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আদালত আবু সাঈদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদসহ বিএনপি-জামায়াতের সাত নেতার বিরুদ্ধে ২৩ মে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আদালতে মামলার আবেদন করেন।

মামলার আসামিরা হলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ, সহসম্পাদক মোস্তাফিজুর রহমান, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার, সাধারণ সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী ও জেলা জামায়াতের সেক্রেটারি হারুন অর রশিদ।

মামলার আরজি সূত্রে জানা যায়, ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ। ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ২১ মে বেলা ১১টায় জামালপুর শহরের শফি মিয়ার বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ২ থেকে ৭ নম্বর আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা শেখ হাসিনাকে হত্যার অভিপ্রায়ে উসকানিমূলক বক্তব্য দেন।

এতে জামালপুরের সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক ছাড়ায়। এ ঘটনায় জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরের মামলায় রাজশাহী বি এন পি নেতা আবু সাইদ চাদ জামালপুর কারাগারে

আপডেট সময় : ১১:১৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩