ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সড়কে মুখোশধারী ডাকাতদের কবলে ৫০-৬০টি যানবাহন রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তি বাতিল করলো সরকার গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: প্রেসিডেন্ট মির্জা ফখরুল আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ স্টেশনে আগুন ও সহিংসতা কিউবার বিপ্লব কি শেষের পথে? বিশ্বরাজনীতিতে এর প্রভাব ও গুরুত্ব এ মাস থেকেই বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাদক নির্মূলে গিয়েছিলাম, জমি দখল বা চাঁদাবাজি নয়: ইশরাক রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: শামা ওবায়েদ ১৩০ বছর বয়সে হজ করা আলজেরিয়ার প্রবীণ নারী আর নেই

লালপুরে ইট বোঝাই ট্রলি- সিএনজির সংঘর্ষে নিহত ১ আহত ১

মোঃ আতাউর রহমান লালপুর( নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ৩৭২ বার পড়া হয়েছে

লালপুরে ইট বোঝাই ট্রলি- সিএনজির সংঘর্ষে নিহত ১ আহত ১

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরে ইট বোঝাই পাওয়ার ট্রলি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আমিরুল সরকার (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আরো একজন আহত হয়েছেন।
রোববার (২২) জানুয়ারি সকাল ৮ টার দিকে উপজেলার গোপালপুর- বনপাড়া সড়কের গোপালপুর বিএম কলেজের সামনে এঘটনা ঘটে। নিহত আমিনুল বড়াইগ্রাম উপজেলার আঠুয়া গ্রামের আবেদ আলীর ছেলে ও আহত আসলাম উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের মোল্লা মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপালপুর গামী সিএনজির সঙ্গে বনপাড়াগামী ইট বোঝাই পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনায়স্থলেই আমিরুল মারা যান এবং আসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন বলেন, ইট বোঝাই ট্রলি ও সিএনজি দুইটি জব্দ করা হয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালপুরে ইট বোঝাই ট্রলি- সিএনজির সংঘর্ষে নিহত ১ আহত ১

আপডেট সময় : ১১:১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩