ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চলাচল অবৈধ ঘোষণা করলেন হাইকোর্ট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাসড়কে স্লিপার বা শোয়া যায় এমন আসনের বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসের চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে। নিয়মের বাইরে অন্য কোনো বাস চালানোর সুযোগ নেই।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আদালতে বিআরটিএর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. রাফিউল ইসলাম।

শুনানি শেষে আইনজীবী মো. রাফিউল ইসলাম সাংবাদিকদের জানান, মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিল স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন। এর জবাবে আদালতে যুক্তি উপস্থাপন করে জানানো হয় যে, সড়ক পরিবহন আইনের ৪০ ধারা অনুযায়ী যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য বা টেকনিক্যাল স্পেসিফিকেশন লঙ্ঘন করা একটি দণ্ডনীয় অপরাধ। আইনের ৮৪ ধারা অনুযায়ী এই অপরাধের জন্য সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। এছাড়া একই আইনের ২৮ ধারা অনুযায়ী রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে নামানোর সুযোগ নেই।

আইনজীবী আরও উল্লেখ করেন, আদালত রায়ে স্পষ্ট করে দিয়েছেন যে শুধুমাত্র বিআরটিএর অনুমোদনপ্রাপ্ত বাসগুলোই সড়কে যাতায়াত করতে পারবে। যেহেতু স্লিপার বাস চালানোর কোনো আইনি পারমিশন বা অনুমতি নেই এবং হাইকোর্টও এ সংক্রান্ত কোনো অনুমতি দেননি, তাই নিয়মের বাইরে গিয়ে এসব বাস সড়কে চলাচলের কোনো আইনি সুযোগ নেই।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চলাচল অবৈধ ঘোষণা করলেন হাইকোর্ট

আপডেট সময় : ০১:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬