ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু, শোকের ছায়া ক্যাম্পাসে জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী হত্যায় জিতেশ চন্দ্র গোপের মৃত্যুদণ্ড আর না ফেরার শর্তে চুয়েট ছাড়লেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে ৩০০ বাড়ি ভস্মীভূত, ঘরছাড়া হাজারো মানুষ পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে পাবেন আড়াই হাজার টাকা আবুধাবি টেস্টে জয়ের সুবাস পেয়েও ড্রয়ে হতাশ বাংলাদেশ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট উপাচার্যকে উদ্ধার করলেন ডিসি–এসপি বিএনপির মুখে জুলাই আর অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ বোরহানউদ্দিনে সবজি চাষ ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

জামায়াতের আমিরের সাধারণ ক্ষমার সমালোচনা করলেন রাশেদ খাঁন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতের আমির সাধারণ ক্ষমা ঘোষণা করে আওয়ামী লীগকে নরমালাইজ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খাঁন তার পোস্টে উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের এক মাস পার হতে না হতেই জামায়াতের আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। তার মতে, মূলত ভোটের রাজনীতির হিসাব থেকেই তিনি আওয়ামী লীগের প্রতি নমনীয়তা দেখিয়েছেন। তিনি দাবি করেন, এই সিদ্ধান্ত আওয়ামী লীগের বিচারের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এর ফলে দলটি ধীরে ধীরে নরমালাইজড হয়ে যাচ্ছে।

পোস্টে তিনি আরও বলেন, এই সুযোগে আওয়ামী লীগের নেতারা এখন প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছেন যে, যারা আওয়ামী লীগ করতেন তারা জামায়াতে যোগদান করলে পুরো দায়দায়িত্ব নেওয়া হবে। এর ফলে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কর্মীরা রাতারাতি জামায়াতে ভিড়ে যাচ্ছে। রাশেদ খাঁনের মতে, ক্ষমতায় যাওয়ার লিপ্সার কারণে আওয়ামী অপরাধীদের সঠিক বিচার হচ্ছে না, যার ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে সাম্প্রতিক ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ জাস্ট সুযোগের অপেক্ষায় আছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জামায়াত যতই ভোটব্যাংক বাড়ানোর জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করুক না কেন, দলটি যদি কখনো ফিরে আসতে পারে, তবে সবার আগে জামায়াতকেই প্রতিশোধের লক্ষ্যবস্তু বানাবে। তিনি জামায়াত ও এনসিপির প্রতি অনুরোধ জানান যেন আওয়ামী ব্যবসায়ী ও নেতাদের কাছ থেকে লংমার্চ বা কর্মসূচির জন্য অর্থ ও প্রাডো গাড়ি নেওয়া বন্ধ করা হয়।

পরিশেষে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ জাতির শত্রু এবং দল হিসেবে তাদের ও আওয়ামী অপরাধীদের বিচারের জন্য সামাজিক ও রাজনৈতিক ঐক্য দরকার। যেহেতু জামায়াতের আমির বিচারের পথে বাধা সৃষ্টি করেছেন, তাই তার উচিত সংসদে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজনৈতিক ঐক্যমতের প্রস্তাব করা। তিনি মন্তব্য করেন, বিএনপি সরকার বিচার করবে, আর জামায়াত যদি ভোটের জন্য তলে তলে পুনর্বাসন করতে থাকে, তবে ভবিষ্যতে আওয়ামী লীগ আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে।

‘‘গণঅভ্যুত্থানের ১ মাস যেতে না যেতেই আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করেন জামায়াতের আমির! মূলত ভোটের রাজনীতির কারণে তিনি আওয়ামী লীগের প্রতি নমনীয়তা দেখান। আর এটিই হয়ে যায় আওয়ামী লীগের বিচারের পথে বড় বাধা। ধীরে ধীরে আওয়ামী লীগ নরমালাইজড হয়ে যায়। এরপর আওয়ামী লীগের নেতারা বলা শুরু করেন, যারা আওয়ামী লীগ করতেন, তারা জামায়াতে যোগদ

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জামায়াতের আমিরের সাধারণ ক্ষমার সমালোচনা করলেন রাশেদ খাঁন

আপডেট সময় : ০২:১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬