ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হুতিদের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সৌদি যুবরাজ সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন বুধবার দুপুর পর্যন্ত ৫ অঞ্চলে বজ্রবৃষ্টি, ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক গ্রেপ্তার রিয়াদে প্রাণঘাতী হামলার আগে সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন নীরব ছিল সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন প্রাকৃতিক দুর্যোগে ধৈর্য ও আল্লাহর স্মরণে মুমিনের করণীয় প্রথম ভারতীয় সুপারস্টার অশোক কুমারের জীবন ও ক্যারিয়ারের অজানা কথা আখাউড়া প্রশাসনে বহিরাগত ‘পাবলিক পেশকার’ আমজাদের দাপট

বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আকতার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুর জনতা ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ঘটনার সময় রুমি আকতার তার স্বামী মাহমুদুল হাসানের সঙ্গে মোটরসাইকেলে করে বিরামপুর শহর থেকে ঢাকা মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল থেকে তিনি ও তার শিশু সন্তান মহাসড়কে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। একই দুর্ঘটনায় তাদের ১১ মাস বয়সী শিশু কন্যা গুরুতর আহত হয়েছে। নিহত রুমি আকতার ও তার পরিবারের বাড়ি পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর জিয়াকাঠি গ্রামে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভুক্তভোগীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রুমি আকতারকে মৃত ঘোষণা করেন। বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন জানান, ঘাতক ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

আপডেট সময় : ০৯:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬