ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

চুয়াডাঙ্গার কৃষি উপ-পরিচালক মাসুদুর রহমান বদলি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারকে বদলি করা হয়েছে। তাকে রংপুরের তাজহাটে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. নুরুল ইসলামকে নতুন উপ-পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (কৃষি) ক্যাডারের এই রদবদলের নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শহীদ উল্লাহর স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া, একই প্রজ্ঞাপনে রংপুরের তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য পরিদর্শক মো. মাহবুবুর রহমানকে নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।

এদিকে, বদলিকৃত উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে যশোর আঞ্চলিক কৃষি অফিস তাদের তদন্ত প্রতিবেদন ঢাকায় প্রধান কার্যালয়ে জমা দিলেও জেলা প্রশাসনের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মাসুদুর রহমানকে প্রশিক্ষণ ইনস্টিটিউটে বদলি করায় অনেকে একে ‘ডিমোশন পোস্টিং’ হিসেবে ধারণা করছেন, যদিও কৃষি বিভাগ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গার কৃষি উপ-পরিচালক মাসুদুর রহমান বদলি

আপডেট সময় : ০৫:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬