ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় প্রাথমিক শিক্ষক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত টাইগার শ্রফের ওপর হামলার জেরে সালমান খানের নিরাপত্তা বাড়াল পুলিশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ ইরান সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, গুরুত্ব পাচ্ছে আঞ্চলিক নিরাপত্তা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে নিরলস কাজ করছে পুলিশ: আইজিপি কক্সবাজারে সড়কে মুখোশধারী ডাকাতদের কবলে ৫০-৬০টি যানবাহন রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তি বাতিল করলো সরকার গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: প্রেসিডেন্ট মির্জা ফখরুল আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ স্টেশনে আগুন ও সহিংসতা

দেশের বাজারে চিনি ও সয়াবিন তেলের দাম কমল যা আজ থেকে কার্যকর

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৫৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ৩৮৯ বার পড়া হয়েছে

দেশের বাজারে চিনি ও সয়াবিন তেলের দাম কমল যা আজ থেকে কার্যকর

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বাজারে চিনির দাম প্রতি কেজিতে ৫ টাকা কমেছে। অন‍্যদিকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ২৩ টাকা কমিয়ে ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে ব এ ছাড়া খোলা সয়াবিনের নতুন মূল্য হবে ১৫৪ টাকা লিটার। বতর্মানে সয়াবিন তেলের দাম ১৫৯ টাকা।

(১৩ আগস্ট ) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ‍্যান্ড বনস্পতি ম‍্যানুফ‍্যাকচারার্স অ‍্যাসোসিয়শনর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়েছে।

অ‍্যাসোসিয়ে শনের নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম মোল্লার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বতর্মানে আন্তর্জাতিক বাজারে ভোজ‍্য তেলের দাম কমে যাওয়ায় সরকারের সঙ্গে আলোচনা করে ব‍্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

অন‍্যদিকে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ‍্যাসোসিয়েশন চিনির দাম কেজি প্রতি ৫ টাকা করে কমিয়েছে। ( ১৩ আগস্ট ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার মূল্য ও স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব‍্যয় বিবেচনায় এনে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ‍্যাসোসিয়শন পরিশোধিত চিনির মূল্য প্রতি কেজি ৫ টাকা কমিয়ছে। যা আজ (১৪ আগস্ট ) সোমবার থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে ১১ জুলাই প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা হয়, যা আগে ছিল ১৮৯ টাকা। খোলা সয়াবিনের দাম লিটারে কমে ৮ টাকা। আর ৫ লিটার বোতলের সয়াবিনের দাম ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা নির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের বাজারে চিনি ও সয়াবিন তেলের দাম কমল যা আজ থেকে কার্যকর

আপডেট সময় : ১১:৫৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩