ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগীর খামারের মালিকের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৬২) নামে এক মুরগীর খামার মালিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের বাসিন্দা আরশাদ আলী গাজীর বড় ছেলে।

মৃতের ছোট ভাই ও বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, সকালে আব্দুর রাজ্জাক নিজের মুরগীর খামারে বৈদ্যুতিক লাইন সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যক্তিগত জীবনে আব্দুর রাজ্জাক স্ত্রী ও দুই পুত্র সন্তানের জনক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগীর খামারের মালিকের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬