ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধ বা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ২৪টি প্রতিষ্ঠানের দখলে থাকা এসব শেয়ার আগামী তিন মাসের জন্য অবরুদ্ধ রাখার এই আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ২৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের শেয়ারে একক আধিপত্য রোধে কেন্দ্রীয় ব্যাংকের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

গত ৩০শে আগস্ট বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. লুৎফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই রুল ও অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা শেয়ারহোল্ডার ‘ইসলামিক ইকনোমিক রিসার্চ ব্যুরো’ (আইইআরবি) এই রিট পিটিশনটি দায়ের করে। শুক্রবার আবেদনকারী পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রিট আবেদনে উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো একক পরিবার বা গ্রুপ কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার নিজেদের দখলে রাখতে পারে না। অথচ এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে ইসলামী ব্যাংকের মোট ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার এককভাবে নিয়ন্ত্রণ ও দখল করে আসছে, যা সম্পূর্ণ বেআইনি।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, আইনে নির্ধারিত সীমার অতিরিক্ত শেয়ার বাংলাদেশ ব্যাংক কর্তৃক কেন বাজেয়াপ্ত করা হবে না, তাও রুলে জানতে চেয়েছেন আদালত। ব্যাংক কোম্পানি আইনের ১৪ক(৩) ধারা অনুযায়ী এই উদ্বৃত্ত শেয়ার বাজেয়াপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে রুল জারি করা হয়েছে। আদালত এই ২৪ প্রতিষ্ঠানের নামে থাকা শেয়ারগুলো আগামী তিন মাসের জন্য অবরুদ্ধ রাখার নির্দেশনা দিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের

আপডেট সময় : ০৭:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬