ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকিদার দোহাই দিয়ে জাতীয় ঐক্যে ফাটল ধরানো ভারতীয় ষড়যন্ত্র: কাজী ইব্রাহীম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫১২ জন সাত দল নিয়ে আত্মপ্রকাশ করল ‘সমমনা ইসলামী জোট’ হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ নেটফ্লিক্সে আসছে ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ সাজেকে ইউপিডিএফের গুলিবর্ষণ ও অবরোধ, পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী এআই দিয়ে বিধান সৌধ উড়িয়ে দেয়ার ভিডিও বানানো যুবক গ্রেপ্তার আসামে ১১০০ বাড়ি ও ১০ মসজিদ উচ্ছেদের ঘটনায় ওলামা অ্যালায়েন্সের নিন্দা প্রধানমন্ত্রীর জাপান সফরে থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী

মঠবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল ও শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কে মিছিলটির দৃশ্য দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও ভাইরাল হওয়া ভিডিও থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে একদল নেতাকর্মী আকস্মিক রাজপথে নেমে আসেন। ‘প্রত্যাবর্তন ২.০’ স্লোগানকে সামনে রেখে এই মিছিলটি মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় আ. লীগ নেতা আশরাফুর রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড বহন করা হয় এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ বিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ক্ষোভ প্রকাশ করে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্য দিবালোকে আঞ্চলিক মহাসড়কে লাঠিসোঁটা ও প্ল্যাকার্ড নিয়ে কীভাবে এমন শোডাউন করে! তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মিছিলের বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের খবর তিনি শুনেছেন এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৫:০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬