সংবাদ শিরোনাম :
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৫:১২:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

সারা দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের শুক্রবার (২৮ আগস্ট) প্রকাশিত নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত—এই ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫টি শিশু প্রাণ হারিয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, গত এক দিনে মারা যাওয়া শিশুদের মধ্যে ৩ জনই সিলেট বিভাগের বাসিন্দা। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১শ' ৭০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ ছিল ৮৬১ জনের।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din




























