ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে ছিটকে পড়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। চোখের চিকিৎসার জন্য তিনি ঢাকায় এসেছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে বগুড়া থেকে রওনা দিয়ে ভোরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে নামেন রনজিনা পারভীন। সেখান থেকে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে একটি রিকশায় চড়েন তিনি। রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কাছাকাছি পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে এসে এক ছিনতাইকারী তার হাতব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়।

ছিনতাইকারীর আকস্মিক টানে রিকশা থেকে নিচে পড়ে যান ওই শিক্ষিকা এবং তার মাথা ফেটে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর জড়িতদের ধরতে তৎপরতা শুরু করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে জানান, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

আপডেট সময় : ০২:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬