ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ, এনসিপি’র কর্মসূচি প্রতিহতের ঘোষণা ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে বাস সংঘর্ষে ১৫ আহত, ১ জনের অবস্থা গুরুতর টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ মৃত্যু, পর্যটকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা স্টুটগার্টকে ৫-১ গোলে হারিয়ে বুন্দেসলিগা জয় শুরু বায়ার্নের সময়মতো সঠিক চিকিৎসায় নিরাময় সম্ভব ছোঁয়াচে রোগ হাম চাপে পড়ে বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি দিল নেপাল সরকার হামলা করে পার পাওয়ার দিন শেষ: ইরান ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা ট্রাম্পের পাঁচ ছাত্র সংসদের পরবর্তী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আরোপ করল ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আরোপ করল ট্রাম্প প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপ অনুমোদনের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপের পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন। গত ২৪ আগস্ট মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি নতুন স্মারকলিপি জারি করা হয়েছে। এই স্মারকলিপিতে উল্লিখিত নতুন নিয়মগুলো মেনে চলতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বা সার্টিফিকেশন বাতিল করার কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, বিদ্যমান নিয়মের কোনো পরিবর্তন করা হয়নি, তবে তারা স্পষ্ট করেছে যে এখন থেকে নিয়মের কোনো ধরনের অপব্যবহার আর সহ্য করা হবে না। ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অধীনে পরিচালিত 'স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের' (এসইভিপি) পর্যবেক্ষণে দেখা গেছে, 'কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং' (সিপিটি) অনুমোদনের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। নিয়ম অনুযায়ী, কেবল পাঠ্যক্রমের অপরিহার্য অংশ হিসেবেই এই সিপিটি দেওয়ার বিধান রয়েছে, কিন্তু সাম্প্রতিক প্রবণতা এই নিয়মের ব্যত্যয় ঘটাচ্ছে বলে মনে করছে কর্তৃপক্ষ।

এই নতুন বিধিনিষেধের প্রতিক্রিয়ায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সতর্কতা হিসেবে তাদের ইন্টার্নশিপের আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে। তবে বার্কলের মতো কিছু প্রতিষ্ঠান তাদের ডিগ্রি অর্জনের আবশ্যিক অংশ হিসেবে থাকা ইন্টার্নশিপ আবেদনগুলো স্বাভাবিকভাবেই প্রক্রিয়াকরণ চালিয়ে যাচ্ছে। এদিকে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের ফলে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর বিভিন্ন নীতি ও কর্মসূচি চাপিয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মীরা। তারা একাডেমিক স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং যথাযথ আইনি প্রক্রিয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন।

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৯: ৫৬আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৯: ৫৯

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আরোপ করল ট্রাম্প প্রশাসন

আপডেট সময় : ১০:০০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬