ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারি, চিকিৎসাধীন যুবকের মৃত্যু দেশজুড়ে আশঙ্কাজনকহারে বেড়েছে খুন, ৭ মাসে ২০৭৬ হত্যাকাণ্ড ২৯ আগস্ট থেকে চুয়াডাঙ্গায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা আষাঢ়িয়ারচর ব্রিজে ফাটল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট রূপপুর প্রকল্পে লিফট থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৫ নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ জনের মৃত্যু রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিরুদ্ধে কৃষিজমি রক্ষার দাবি ইউএস ওপেনে ওয়াইল্ড কার্ড পেলেন সেরেনা-ভেনাস, চার বছর পর ফিরছে উইলিয়ামস জুটি টালিউড অভিনেত্রী মধুমিতার সঙ্গে বড়পর্দায় ফিরছেন বাপ্পারাজ

রূপপুর প্রকল্পে লিফট থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত অবস্থায় লিফট থেকে নিচে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে প্রকল্পের অভ্যন্তরে নিকিমথ কোম্পানির একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল খন্দকার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি প্রকল্পটিতে নিকিমথ কোম্পানির অধীনে এমটিইউ-২-তে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

প্রকল্পসংশ্লিষ্ট ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে প্রকল্পের নিকিমথ কোম্পানির ওওইউকেএস (OOUKS) ভবনে ম্যান লিফটে কাজ করার সময় প্রায় ২০ ফুট ওপর থেকে নিচে পড়ে যান উজ্জ্বল। এতে তার হাত-পা ভেঙে যাওয়ার পাশাপাশি ঘাড়ের মাংসপেশি মারাত্মকভাবে ছিঁড়ে যায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানি এলাকায় প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রকল্পের শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্টরা প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, বিষয়টি জানার পর তারা প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছেন এবং এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

রূপপুর প্রকল্পে লিফট থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৩:৪৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬