ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা বাস্তবায়ন রাষ্ট্রীয় সন্ত্রাসে সহযোগিতা, হুঁশিয়ারি ইরানের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপ এবং নিষেধাজ্ঞা কার্যকরের উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে অংশ নেওয়া মানে হলো স্বাধীন রাষ্ট্রগুলোর ওপর কোনো একটি দেশের বেআইনি ইচ্ছা চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা।

তেহরানের মতে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা সরাসরি জাতিসংঘ সনদের লঙ্ঘন। ওয়াশিংটন যে অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দিয়েছে, তাকে ইরান ও ইসরাইলের বিরুদ্ধে চালানো সামরিক সংঘাতের ধারাবাহিকতা হিসেবেই দেখছে তেহরান।

ইরানের ভাষ্যমতে, এ ধরনের অর্থনৈতিক চাপ নিন্দনীয় ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের স্বাস্থ্য ও জীবিকা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে বলেও দেশটিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিবৃতিতে জাতিসংঘ এবং এর সদস্যরাষ্ট্রগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ইরান। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে জাতিসংঘ ব্যর্থ হয়েছে। এর ফলে ভবিষ্যতে এ ধরনের আইন লঙ্ঘনের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পরিশেষে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বিত সামরিক ও অর্থনৈতিক চাপের বিরুদ্ধে নিজ দেশ রক্ষায় প্রয়োজনীয় সব উপায় ব্যবহার করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নিষেধাজ্ঞা বাস্তবায়ন রাষ্ট্রীয় সন্ত্রাসে সহযোগিতা, হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ০৭:২৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬