ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: প্রেসিডেন্ট মির্জা ফখরুল আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ স্টেশনে আগুন ও সহিংসতা কিউবার বিপ্লব কি শেষের পথে? বিশ্বরাজনীতিতে এর প্রভাব ও গুরুত্ব এ মাস থেকেই বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাদক নির্মূলে গিয়েছিলাম, জমি দখল বা চাঁদাবাজি নয়: ইশরাক রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: শামা ওবায়েদ ১৩০ বছর বয়সে হজ করা আলজেরিয়ার প্রবীণ নারী আর নেই ইসলামপুর প্রেসক্লাবে সংবর্ধিত ডেইলি বাংলাদেশের সম্পাদক শাহিদুর রহমান শাহিদ রাশিয়ার যুদ্ধে প্রাণ হারালেন কুমিল্লার চান্দিনার যুবক সাগর

নারীদের স্বাবলম্বী করতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ বদলাবে: সমাজকল্যাণমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি পরিবারের মেয়েরা যদি শিক্ষিত এবং কর্মক্ষম হয়, তবে ওই পরিবারের সামগ্রিক আর্থিক সক্ষমতা বৃদ্ধি পায়। এই লক্ষ্যকে সামনে রেখেই সরকার মা ও মেয়েদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা এবং উৎসাহ প্রদান করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

অনুষ্ঠানে দুঃস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক এবং সাইকেল বিতরণ করা হয়। মন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে পারলে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে। তিনি আরও বলেন, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি, যেখানে পারস্পরিক সহযোগিতা থাকবে এবং সবাই ভালো থাকবে।

সরকারের দেওয়া অনুদান সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এই অর্থ সবজি বাগান, হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন আয়বর্ধক কাজে বিনিয়োগ করলে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে। এতে সন্তানদের পড়াশোনা, খাবার এবং চিকিৎসার ব্যয়ভার বহন করাও সহজ হবে। একটি নারীকে স্বাবলম্বী করা মানেই পুরো পরিবারকে স্বাবলম্বী করার পথ তৈরি করা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট-হাকিমপুর থানার ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, মন্ত্রীর পিএস ডা. জাবেদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাছুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলার ৬০ জন শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়। এছাড়া ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জন, ৯৬ জন শিক্ষার্থী, ১০৬ জন দুস্থ এবং ৬৪ জন আদিবাসীকে অনুদানের চেক দেওয়া হয়। পাশাপাশি বেশ কয়েকটি মসজিদ ও মন্দিরেও অনুদানের চেক প্রদান করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নারীদের স্বাবলম্বী করতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ বদলাবে: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬