ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিআইবি: ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার দিল্লিতে জাতীয় পতাকা মিছিলের আগে অভিজিৎ ও নেহা আটক দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা: ধর্ম যার যার, রাষ্ট্র সবার গোয়ালঘর নিয়ে বিরোধ: বড় ভাইয়ের পিটুনিতে ছোট ভাইয়ের মৃত্যু, গাইবান্ধায় চাঞ্চল্য ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে অভিজিৎ দীপকে ও নেহা বোরা আটক ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি: এক দিনে ৮০ ওভারের লড়াই শ্রীপুরে পরিত্যক্ত বোতল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল ঝলসে গেল বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু কর্মসূচি বন্ধে পুলিশি নোটিশ, অভিজিৎ দিপকের সাফ কথা ‘ফাঁসি দিন’

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের পক্ষে লেবার পার্টি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের স্বাক্ষর ও যোগদানের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে বাংলাদেশ লেবার পার্টি। শুক্রবার বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার এক বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে নাজমুল ইসলাম তালুকদার বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হতে হবে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তার ভিত্তিতে। কোনো বিদেশি রাষ্ট্রের চাপ বা আপত্তির কারণে বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, মক্কা চুক্তি যদি পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, সার্বভৌমত্বের সুরক্ষা এবং মুসলিম দেশগুলোর কৌশলগত সহযোগিতা জোরদার করে, তাহলে বাংলাদেশের জন্য এতে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করায় লেবার পার্টি তা স্বাগত জানায়।

লেবার পার্টির মুখপাত্র আরও বলেন, বাংলাদেশ কারো শত্রু নয়, আবার কারো অধীনস্থও নয়। ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক গভীর করা সম্ভব। বন্ধুত্ব সবার সঙ্গে, জাতীয় স্বার্থ সবার আগে—এটাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

নাজমুল ইসলাম তালুকদার বলেন, বাংলাদেশের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে। কোনো বিদেশি শক্তির প্রভাব নয়, বাংলাদেশের জনগণের স্বার্থই হবে আমাদের সিদ্ধান্তের একমাত্র মানদণ্ড। তিনি মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে সরকারের প্রতি দ্রুত কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের পক্ষে লেবার পার্টি

আপডেট সময় : ০৫:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬