ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি কামারুল তিথির বিশেষ বিন্যাসে দুই দিনে পালিত হচ্ছে মহাসপ্তমী উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ যশোরের নাহিদুর ও তার পরিবার বিদেশি আগ্রাসনের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ৩৬৩০ আনসার-ভিডিপি সদস্য ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৪৯০ জন গ্রেপ্তার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে সরকার এআইয়ের যুগে তরুণদের কর্মসংস্থান বাড়ানোর নতুন কৌশল ও দিকনির্দেশনা

ইমতিয়াজ ও অনুরাগের নিবেদন: ইউটিউবে মুক্তি পেল ‘ববি বিউটি পার্লার’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন ইমতিয়াজ আলী ও অনুরাগ কাশ্যপ। দিল্লির বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তাদের বন্ধুত্বের শুরু। তবে সৃজনশীল এই দুই সহযাত্রীকে একসঙ্গে কোনো প্রকল্পে কাজ করতে দেখা যায় না বললেই চলে। এবার সেই বিরল ঘটনাই ঘটল। দুই খ্যাতিমান নির্মাতা যৌথভাবে দর্শকদের সামনে নিয়ে এসেছেন নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ববি বিউটি পার্লার’। গত ৬ আগস্ট ‘ওহ শর্ট ফ্লিপস’ ইউটিউব চ্যানেলে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে।

শাশ্বত দ্বিবেদী পরিচালিত এই চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে ইলু ও মনু নামের দুই শৈশবের বন্ধুকে কেন্দ্র করে। এটি মূলত তাদের একসঙ্গে কাটানো শেষ বিকেলের গল্প। সেই বিশেষ বিকেলে তারা পাড়ার একটি বিউটি পার্লারের ভেতরে আটকা পড়ে যায়। সেখানে তারা মদ্যপান করে, ঘুমায়, ঝগড়া করে এবং তাদের হাতের বাইরে চলে যাওয়া একটি সুন্দর সময়কে মরিয়া হয়ে ধরে রাখতে চায়।

সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইমতিয়াজ আলী বলেন, জীবনের সবচেয়ে অসাধারণ মুহূর্তগুলো কখনো চিৎকার করে জানান দেয় না, বরং নীরবে আমাদের চরিত্রের অংশ হয়ে থাকে। ‘ববি বিউটি পার্লার’-এর মূল আকর্ষণ এখানেই। এই সিনেমাটি তাকে নিজের ছোট শহর, কৈশোরের নানা সিদ্ধান্ত এবং জীবনের সঙ্গে থেকে যাওয়া বন্ধুদের কথা মনে করিয়ে দিয়েছে।

অন্যদিকে অনুরাগ কাশ্যপের মতে, এটি হচ্ছে ‘সহজ একটি গল্প, সহজভাবে বলা’। তাঁর কাছে এটি স্বপ্ন, বন্ধুত্ব এবং বড় হয়ে ওঠার গল্প। সিনেমাটি প্রযোজনা করেছেন জাহ্নবী আস্থানা, রঞ্জন সিং ও অনুরাগ কাশ্যপ। জাহ্নবী একই সঙ্গে এই চলচ্চিত্রের সহলেখক ও চিত্রগ্রাহক হিসেবেও কাজ করেছেন, যার বহুমুখী ভূমিকার বিশেষ প্রশংসা করেছেন কাশ্যপ। সিনেমাটিতে অভিনয় করেছেন আদ্রিজা সিনহা, পারুল রানা, সক্ষম রাজ ও প্রীতি কোচার।

প্রযোজক রঞ্জন সিংয়ের সঙ্গে অনুরাগ কাশ্যপের সৃজনশীল সম্পর্ক তিন দশকেরও বেশি সময়ের। রঞ্জন সিং জানান, ‘ববি বিউটি পার্লার’ ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। বন্ধু, জীবন ও বাস্তবতাকে ঘিরে তৈরি এই উষ্ণ গল্পটি বন্ধুত্ব সপ্তাহে মুক্তির জন্য একেবারেই উপযুক্ত ছিল।

পরিচালক শাশ্বত দ্বিবেদী বলেন, শৈশব এমন একটি সময়, যা প্রায়ই আমাদের গল্পগুলোতে উপেক্ষিত থেকে যায়। অথচ সেই সময়ের বন্ধুত্ব, আনন্দ ও বিচ্ছেদের স্মৃতি মানুষের মনে গভীরভাবে থেকে যায়। তাঁর প্রিয় দুই নির্মাতা ইমতিয়াজ আলী ও অনুরাগ কাশ্যপের হাত ধরে এই ছবি দর্শকদের কাছে পৌঁছানোয় তিনি অত্যন্ত আনন্দিত, কারণ তাঁদের কাজ তাঁর নিজের জীবনেও গভীর প্রভাব ফেলেছে। পরিচালক আশা করেন, সিনেমাটি দেখার পর দর্শকরা তাঁদের পুরোনো বন্ধুদের কথা মনে করবেন এবং হারিয়ে যাওয়া বিকেলগুলোর স্মৃতিতে ফিরে যাবেন। সিনেমাটি দেখতে দর্শকরা ‘ওহ শর্ট ফ্লিপস’ ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ইমতিয়াজ ও অনুরাগের নিবেদন: ইউটিউবে মুক্তি পেল ‘ববি বিউটি পার্লার’

আপডেট সময় : ০৮:৪৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬