ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, দায়িত্ব থেকে অব্যাহতি অসুস্থতার ভান করে মেকআপ মেখে ৫ চাকরি, প্রতারণায় অভিযুক্ত বাংলাদেশি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: সরকারের দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর সঙ্গে চরফ্যাশনের বৃক্ষপ্রেমী ইমাম বাবুলের সাক্ষাৎ অক্টোবরের ১৩ দিনে ১৭ হাজার ২৮১ কোটি টাকার রেমিট্যান্স কুমিল্লায় জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, সেক্রেটারি মাহবুবের গাড়ি ভাঙচুর বই পড়া ও হাজার বছরের সংস্কৃতি তুলে ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ ডেঙ্গু প্রতিরোধে ঘর-আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় পুলিশের ৫ দফা পরামর্শ

ইরানের বিরুদ্ধে চূড়ান্ত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের বিরুদ্ধে ‘এ যাবৎকালের সবচেয়ে বড় আর্থিক অভিযান’ চালানোর হুমকি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি দাবি করেছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ এখন ‘চূড়ান্ত পর্যায়ে’ প্রবেশ করেছে। বেসেন্ট এই পদক্ষেপকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে অভিহিত করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের সঙ্গে আর্থিকভাবে ব্যবসা বা লেনদেন করা যেকোনো দেশকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত একটি মতামত নিবন্ধে এই নতুন অর্থনৈতিক পদক্ষেপের কথা উল্লেখ করেন মার্কিন অর্থমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, তাদের লক্ষ্য হলো ইরানের স্বৈরাচারী শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন বিচ্ছিন্ন করা, যতক্ষণ না তেহরান সম্পূর্ণ একা হয়ে পড়ে। তবে ঠিক কী ধরনের ব্যবস্থা নেয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ধারণা করা হচ্ছে, সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

মার্কিন অর্থমন্ত্রীর এই হুঁশিয়ারির পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেহরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, যুদ্ধ চলমান থাকলে তারা ওই অঞ্চল থেকে সব ধরনের তেল রপ্তানি বন্ধ করে দেবে। এছাড়া, জাহাজ চলাচলের ক্ষেত্রেও নতুন সতর্কতা জারি করেছে ইরান। দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল না করার জন্য সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, ইরানের দক্ষিণে অবস্থিত হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর থেকেই ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ নৌপথের মাধ্যমে জ্বালানি সরবরাহ বন্ধ করে রেখেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইরানের বিরুদ্ধে চূড়ান্ত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০৭:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬