ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ২৫০ নর্দার্ন টেরিটোরিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ এইচপি সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশে পেঙ্গুইনের অনীহা ও নতুন সম্ভাবনা সরকার ফ্যাসিজমের দিকে এগোচ্ছে, জুলাই সনদ মানছে না: গোলাম পরওয়ার গোবিপ্রবিতে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু ‘রাস্তায় খুন’ গান পোস্টের দুই ঘণ্টা পরই গুলিতে নিহত গায়ক অঙ্কিত প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে বিনোদন অঙ্গনের প্রতিবাদ নেপালের ভয়াবহ বন্যায় পাশে থাকার আশ্বাস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে পারবে না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক আজ রাতে সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা

ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. আল-আমিন সৈকত নামের এক সাবেক পৌর কাউন্সিলর নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত আল-আমিন সৈকত ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আল-আমিন সৈকতকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকা নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহত আল-আমিন সৈকত ভৈরবপুর উত্তরপাড়ার আড়াই বেপারি বাড়ির ব্যবসায়ী মরহুম জসিম মিয়ার ছেলে। যুবলীগের রাজনীতির পাশাপাশি তিনি স্থানীয় ব্যবসায়ী মহলেও পরিচিত মুখ ছিলেন এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৮:২৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬