ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং সমিতির নির্বাচন সভাপতি নুরুল আফছার-সাধারন সম্পাদক কামরুল হাসান সোহেল এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর লক্ষ্যে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় গোয়াল ঘর থেকে গাঁজা উদ্বার গ্রেফতার-২ আমজাদ হাটে ডাকাতের হাতে গৃহবধূ হত্যা এলাকায় চাঞ্চল্য আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত আরপিএমপি তাজহাট থানার অভিযানে চোরাই মালামাল সহ চোর গ্রেফতার পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে জলকপাট কক্সবাজার বিপুল ইয়াবা সহ আটক স্বামী-স্ত্রী ফেনীতে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত গ্রেফতার-৭ গাইবান্ধায় সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

হাকিমপুর উপজেলার ছাতনী এলাকায় ১০০ সরকারি গাছ কাটার ঘটনায় মামলা

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ৩১৬ বার পড়া হয়েছে

হাকিমপুর উপজেলার ছাতনী এলাকায় ১০০ সরকারি গাছ কাটার ঘটনায় মামলা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলার ছাতনী এলাকায় সরকারি গাছ কাটার অভিযোগে আব্দুল করিম নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন পৌর ভূমি উপসহকারী কর্মকর্তা মোজাফফর হোসেন। একইসঙ্গে জব্দ করা হয়েছে ১০০টি ইউক্যালিপটাস গাছ।

আজ (২৭ মে) শনিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ মে) পৌর এলাকার ছাতনী ছোট তুলশী গঙ্গা নদীর পাশে সরকারি জায়গায় ইউক্যালিপটাস গাছ কেটে বিক্রি করছে ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল করিম। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভূমি উপসহকারী কর্মকর্তা মোজাফফর হোসেন সেখানে উপস্থিত হন। তখন গাছগুলো আব্দুল করিমের জায়গায় বলে দাবি করেন তিনি। পরে ঘটনাস্থলে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন মিম উপস্থিত হয়ে জায়গাটি মাপার নির্দেশ দিলে ভূমি কর্মকর্তা জায়গাটি মেপে দেখেন গাছগুলো সরকারি (খাস) জমিতে। পরে গাছগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় ভূমি উপসহকারী কর্মকর্তা মোজাফফর হোসেন বাদী হয়ে সরকারি গাছ চুরির অপরাধে ৩৭৯ ধারায় আব্দুল করিমসহ আরও ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাকিমপুর উপজেলার ছাতনী এলাকায় ১০০ সরকারি গাছ কাটার ঘটনায় মামলা

আপডেট সময় : ১১:১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩