ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালান্ড ও চেরকির জোড়া গোল, ক্রিস্টাল প্যালেসকে ৪-১ ব্যবধানে ওড়াল ম্যানসিটি অপ্রাপ্তবয়স্কদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান মৌলভীবাজারের সবুজে সোনালি চন্দ্রপ্রভার হলুদ উৎসব সরকারি কলেজে শিক্ষক সংকট ও শিক্ষার মানোন্নয়নের চ্যালেঞ্জ উদ্বোধনের পরই অচল অন্তর্বর্তী সরকারের নাগরিক সেবাকেন্দ্র, ৪টিতেই তালা স্বাস্থ্য খাতের আমূল সংস্কারে স্বাস্থ্য কমিশন গঠনের প্রস্তাব ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লাব ছাড়তে মরিয়া আলভারেজ ও এনজো, নতুন গন্তব্যের খোঁজে দুই বন্ধু নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করার সুবাদে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক প্রকাশিত সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, টাইগাররা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে এই অবস্থানে পৌঁছেছে। বর্তমানে বাংলাদেশের সংগ্রহে ২৪ ম্যাচে ১৮৭৮ পয়েন্ট এবং ৭৮ রেটিং রয়েছে।

এর আগে বাংলাদেশ সর্বোচ্চ সপ্তম স্থানে উঠেছিল। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয়ের পরেই তারা সেই সাফল্য অর্জন করেছিল।

বাংলাদেশের এই তিন ধাপ উন্নতির ফলে শ্রীলংকা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ করে পিছিয়ে পড়েছে। বর্তমানে শ্রীলংকা ৭৬ রেটিং নিয়ে সপ্তম, পাকিস্তান ৭৫ রেটিং নিয়ে অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ ৭৪ রেটিং নিয়ে নবম স্থানে অবস্থান করছে। তালিকার দশম ও সর্বশেষ স্থানে রয়েছে জিম্বাবুয়ে, যাদের রেটিং ১৭।

অন্যদিকে, ১২৬ রেটিং নিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে অস্ট্রেলিয়া। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ১১৯। এছাড়া তৃতীয় থেকে পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড (১০৬ রেটিং), ভারত (১০৪ রেটিং) এবং ইংল্যান্ড (৯৯ রেটিং)।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এল বাংলাদেশ

আপডেট সময় : ১০:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬